সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ফুলকপির নিরামিষ রেজালার রেসিপি

শীতের সবজির মধ্যে ফুলকপি যেমন সহজলভ্য, তেমনি নানা রকম সুস্বাদু পদ রান্নার জন্যও দারুণ উপযোগী। প্রতিদিনের একঘেয়ে তরকারি থেকে একটু ভিন্ন কিছু খেতে চাইলে ফুলকপির নিরামিষ রেজালা হতে পারে চমৎকার পছন্দ। হালকা মসলা আর দুধের মোলায়েম স্বাদে তৈরি এই পদটি ঝাল–ঝাঁঝ ছাড়াই রাজকীয় ঘ্রাণ ও স্বাদ এনে দেয়। অতিথ

শীতের সবজির মধ্যে ফুলকপি যেমন সহজলভ্য, তেমনি নানা রকম সুস্বাদু পদ রান্নার জন্যও দারুণ উপযোগী। প্রতিদিনের একঘেয়ে তরকারি থেকে একটু ভিন্ন কিছু খেতে চাইলে ফুলকপির নিরামিষ রেজালা হতে পারে চমৎকার পছন্দ। হালকা মসলা আর দুধের মোলায়েম স্বাদে তৈরি এই পদটি ঝাল–ঝাঁঝ ছাড়াই রাজকীয় ঘ্রাণ ও স্বাদ এনে দেয়। অতিথি আপ্যায়ন হোক বা ঘরোয়া বিশেষ খাবার ফুলকপির নিরামিষ রেজালা টেবিলে আলাদা আকর্ষণ যোগ করবে নিশ্চিতভাবেই। রইলো রেসিপি-

প্রথমেই ফুলকপি মাঝারি সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। ধোয়া হলে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি হালকা ভেজে নিন। অন্যদিকে গরম দুধে পোস্ত, কাজু, কিশমিশ ভিজিয়ে রাখুন এবং কিছুসময় পর তা ব্লেন্ড করে নিন।

এবার কড়াইয়ে তেল এবং ঘি গরম করে তাতে ফোড়ন হিসাবে দিন শুকনোমরিচ এবং থেঁতো করা গোলমরিচ দিন। এরপর বাদাম দুধের মিশ্রণটি দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে ভেজে রাখা ফুলকপি দিয়ে দিন। সঙ্গে দিন ধনেগুঁড়ো, কাশ্মীরি মরিচ ও স্বাদমতো লবণ। এরপর ফেটানো টকদই দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। তেল ছাড়লে যোগ করুন অল্প গরম পানি। এরপর আবারও ঢেকে ৫ মিনিট রান্না করুন। তেল ছেড়ে এলে স্বাদমতো চিনি দিন। আরও ২ মিনিট রান্না করে গরমমশলা, ১ টেবিল চামচ গোলাপজল এবং সামান্য একটু কেওড়াজল দিয়ে ২-৩ মিনিট ঢেকে রাখুন ও চুলার আঁচ বন্ধ করে দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ফুলকপির নিরামিষ রেজালা।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)