সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

জরাজীর্ণ মাটির ঘরে চলছে মাধ্যমিক বিদ্যালয়

জরাজীর্ণ মাটির ঘরে পাঠদান চলছে রাজশাহীর একটি উচ্চ বিদ্যালয়ের। সাড়ে তিন’শরও বেশি শিক্ষার্থীর ওই বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। বিকশিত শিক্ষার যুগে বিদ্যালয়টি রয়ে গেছে মান্ধাত্বার আমলেই।

জরাজীর্ণ মাটির ঘরে পাঠদান চলছে রাজশাহীর একটি উচ্চ বিদ্যালয়ের। সাড়ে তিন’শরও বেশি শিক্ষার্থীর ওই বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। বিকশিত শিক্ষার যুগে বিদ্যালয়টি রয়ে গেছে মান্ধাত্বার আমলেই।

যে সময়ে ডিজিটাল ও মাল্টিমিডিয়া শ্রেণী কক্ষ, বিশ্বমানের পাঠদান ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন শিক্ষাঙ্গণের কথা উচ্চারিত হচ্ছে সবখানে, সেই সময়ে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সোনাদীঘি উচ্চ বিদ্যালয় ফিরিয়ে নিয়ে যায় যে শত বছরের পুরনো কোন বিদ্যানিকেতনে।

বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, গতবছর ঝড়ে বিদ্যালয় ঘড়ের চালা উড়ে গিয়েছিলো। মোটামুটি একমাস শিক্ষা কার্যক্রম বন্ধ ছিলো। এটা আমাদের জন্য চরম ক্ষতি হয়েছিলো।

মাত্র ২১ বছর আগে অস্থায়ী মাটির ঘরেই প্রতিষ্ঠা স্কুলটির। উদ্যোক্তাদের স্বপ্ন ছিল অল্পদিনেই গড়ে তোলা যাবে পাকা ভবন। কিন্তু ‍প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা না পাওয়ায় সম্ভব হয়নি তা। এখন অন্ধকারাচ্ছন্ন মাটির এই কক্ষে গাদাগাদি করে বসেই পাঠ নেয় ৩৫৫ জন শিক্ষার্থী। যা উল্লেখযোগ্য একটি অংশ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর।

সোনাদিঘী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম বলেন, এখানে আদিবাসী শিক্ষার্থী ৪০ শতাংশ। এই অংশ একেবারে নিরক্ষর।

শিক্ষার্থীদের সমস্যার যেনো কোন শেষ নেই। সকল শিক্ষার্থী ও শিক্ষক চান সমস্যাগুলো দূর হোক। তৃণমূলের এই বিদ্যালয়টি পরিণত হোক উন্নতমানের একটি শিক্ষাঙ্গনে, এ চাওয়া সবার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

এগ্রোটেক

সম্পর্কিত খবর

ফসল

কাউনিয়ার চরে আগাম আমন কাটা শুরু, মাঠে হারভেস্টার

রংপুরের কাউনিয়ার ঢুসমারা চরে আগাম আমন কাটা চলছে, শ্রমিকসংকটে মাঠে চারটি হারভেস্টার; দুই দফা বন্যার পরও এক দোনে ১২ থেকে ১৪ মণ ফলন, কাটার পর মরিচ ও ভুট্টার প্রস্তুতি।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

এআই, আইওটি ও ড্রোন প্রযুক্তিতে কৃষি বদলের পথ দেখালেন এসিআই মোটরসের এমডি

হারভেস্টারের সেন্সর ও স্যাটেলাইট তথ্যে এআই-আইওটি দিয়ে দেশের ধান উৎপাদনের মানচিত্র তৈরি করেছে এসিআই মোটরস; যান্ত্রিকীকরণে সহজ অর্থায়ন ও ড্রোন নীতিমালা চান সুব্রত রঞ্জন দাস।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)