সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মেলায় এক আম গাছের দাম ৩০ হাজার

'গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। সেখানেই এক আম গাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।

'গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। সেখানেই এক আম গাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।

বুধবার (১৬ আগস্ট) সকালে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন করেন। এ মেলার আয়োজক জেলা প্রশাসন ও বন বিভাগ।

জানা গেছে, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ মেলায় অংশ নিয়েছে ১০টিরও বেশি স্টল। এর মধ্যে প্রত্যেকটা স্টলে বিভিন্ন ধরনের, বিভিন্ন দামের গাছ বিক্রি হলেও ব্যতিক্রম একটি স্টল নেছারাবাদ, পিরোজপুর আবু সুফিয়ান নার্সারি। এ স্টলের মালিক সোলেমান।

আরও পড়ুন: বরিশালে বৃক্ষমেলায় ৯৫ হাজার গাছের চারা বিক্রি

এই স্টলে একটি আম গাছের দাম চাওয়া হচ্ছে ৩০ হাজার টাকা। গাছটির উচ্চতা ৭ ফুট। বয়স তিন বছর। বর্তমানে গাছটিতে ১৪টি কাঁচা আম আছে। বিক্রেতার মতে বারি আম ১১ বারোমাসি জাতের আম অর্থাৎ সারা বছরই ফল দিয়ে থাকে। বছরে তিনবার ফল দেয়।

দুপুরে মেলায় ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে সারি সারি সাজানো বনজ, ফলজ, সবজি ও ঔষধি দেশি-বিদেশি নানান প্রজাতির গাছ। পাওয়া যাচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি স্টলে বিক্রি হয়নি একটিও গাছ। অনেকেই এসে দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে।

ক্রেতাদের দাবি মেলায় গাছের দাম অন্য জায়গার তুলনায় বেশি। তবে বিক্রেতারা জানান পরিবহন খরচ বেশি থাকায় গাছের দাম অন্য সময়ের তুলনায় একটু বেশি বিক্রি করতে হচ্ছে তাদের। দুইদিন পর গাছের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী উপ-বন সংরক্ষণ মো. সফিকুল ইসলাম।

আরও পড়ুন: ৪০ বছরের 'ফাই বট' গাছের দাম সাড়ে ৫ লাখ টাকা

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মো. জাহাঙ্গীর কবির, মো. মনিরুল ইসলাম, মো. মোতালেন মৃধা, অ্যাডভোকেট সঞ্জিব দাস, হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

পাঁচ বিঘা থেকে ৭০ বিঘা: ভেড়ামারায় পিতা-পুত্রের মিশ্র ফলের বাগান

কুষ্টিয়ার ভেড়ামারায় হযরত আলী ও রাসেল হোসেন ২০১৪ সালে পাঁচ বিঘার পেয়ারা বাগান দিয়ে শুরু করে এখন ৭০ বিঘায় পেয়ারা, মাল্টা, ড্রাগনসহ নানা ফল চাষ করছেন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)