সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বানের পানি থেকে বাঁচতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানের পানিতে ডুবে যাওয়া ঘর থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বিষাক্ত সাপের দংশনে পেকুয়ায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানের পানিতে ডুবে যাওয়া ঘর থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় বিষাক্ত সাপের দংশনে পেকুয়ায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি এলাকায় সাপের কামড়ে নাছির উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। তিনি পেকুয়ার আন্নর আলী মাতবরপাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে ও পেকুয়া বাজারে ক্রোকারিরে ব্যবসা করতেন।

পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ব্যবসায়ী নাছির কয়েক বছর আগে হরিনাফাঁড়ি এলাকায় বসতি গড়েন। টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তার বসতি ডুবে গেছে। মঙ্গলবার সকালে বসতঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা জানান, পেকুয়া সদরের সব কবরস্থানে পানি উঠে যাওয়ায় নাছির উদ্দিনের মরদেহ দাফনে বিকল্প স্থান বের করা হচ্ছে। বিকল্প স্থানে দাফন সম্পন্ন করতে জনপ্রতিনিধি ও পরিবারকে বলা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)