সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

ভোলায় লোকালয়ে চিত্রা হরিণ, পরে বনে অবমুক্ত

ভোলায় বনে জোয়ারের পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।

ভোলায় বনে জোয়ারের পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার এলাকার আজাহার মাঝির বাড়ির সামনে থেকে ওই হরিণটি উদ্ধার করা হয়।

রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, শনিবার সকাল ৭টার দিকে ওই বাড়ির সামনে চিত্রা হরিণটিকে স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। পরে আমরা হরিণটিকে উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে সকাল ১১টার দিকে মনপুরার চর পাতালিয়ার সংরক্ষিত বনে অবমুক্ত করেছি।

তিনি আরেও জানান, আলম বাজার এলাকার হরিণের আবাসন স্থান বনে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে ছুটে আসে বলে ধারণা করছি। তবে হরিণটির কোন সমস্যা ছিল না।

জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)