সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকলো দিনাজপুর, বিপাকে বোরো-আলু চাষিরা

হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়ার পর আজ হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। কুয়াশার সঙ্গে কনকনে হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। একই সঙ্গে বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়ার পর আজ হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। কুয়াশার সঙ্গে কনকনে হিম বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। একই সঙ্গে বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন টানা কড়া রোদের পর আজ শনিবার সকাল থেকেই চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ট্রেন ও দূরপাল্লার যানবাহন।

এদিকে হঠাৎ এই কুয়াশা ও শীতের প্রকোপে বোরো ধানের চারা বিবর্ণ হতে শুরু করেছে। সদর উপজেলার শশরা ইউনিয়নের গহাইর গ্রামের কৃষক মোকলেছুর রহমান জানান, তীব্র শীতে চারা নষ্ট হওয়ার ভয়ে অনেকেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। আবার চারা রোপণের সময় হলেও কনকনে শীতের কারণে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না।

বিরল উপজেলার কৃষক মতিউর রহমান বলেন, রোদ ওঠার কারণে স্বস্তি ফিরছিল, কিন্তু আজ আবার কুয়াশা পড়ায় আলু ক্ষেত নিয়ে বিপাকে পড়েছি। কুয়াশা অব্যাহত থাকলে আলু ও বীজতলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এমদাদুলহক মিলন/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)