সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শিয়ালের থাবা থেকে শকুন উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে শিয়ালের থাবা থেকে অসুস্থ একটি শকুনকে উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটি আকারে বেশ বড়। এর ওজন আনুমানিক ৭-৮ কেজি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুরে শিয়ালের থাবা থেকে অসুস্থ একটি শকুনকে উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটি আকারে বেশ বড়। এর ওজন আনুমানিক ৭-৮ কেজি।

খবর পেয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু শকুনটি উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই এটির চিকিৎসা চলছে।

জানা গেছে, সোমবার সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখীল গ্রামের নুর হাদিসের নতুন বাড়ির পেছনের বাগানে একটি শিয়াল শকুনটিকে আক্রমণ করলে এটি দুর্বল হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে ওই বাড়ির যুবক শহিদুল ইসলাম ও মো. রাকিব তাদের বাড়িতে নিয়ে আসেন। পরে এটিকে চিকিৎসা ও খাবার দেন তারা। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজুকে খবর দেওয়া হলে তিনি এসে শকুনটি নিয়ে যান।

উদ্ধারকারী যুবক শহিদুল ইসলাম বলেন, শকুনটি খুব অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে। আমরা খাবার ও চিকিৎসা দিয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু বলেন, আমরা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে এটির শারীরিক অবস্থা খুব নাজুক। উন্নত চিকিৎসা প্রয়োজন। এটি খাবারও খাচ্ছে না, নড়াচড়াও কম। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগকে জানিয়ছি। তবে তারা এখনও আসেনি।

এ বিষয়ে চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, আমরা জেনেছি শকুনটি বর্তমানে সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে রয়েছে। আমরা গিয়ে সেটিকে নিয়ে আসবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

এম মাঈন উদ্দিন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)