সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

কল্যাণপুরে তরুণ দম্পতির পরিকল্পিত সবুজ ছাদ

ছাদের বাসভবনকে গাছপালার শৈল্পিক সৌন্দর্যে সাজিয়েছেন ঢাকার কল্যানপুরের এক তরুণ দম্পতি। ছাদ থেকেই মিটছে পরিবারের সবজি ও ফলের চাহিদার অনেকটা। মিটছে মনের খোরাকও।

ছাদের বাসভবনকে গাছপালার শৈল্পিক সৌন্দর্যে সাজিয়েছেন ঢাকার কল্যানপুরের এক তরুণ দম্পতি। ছাদ থেকেই মিটছে পরিবারের সবজি ও ফলের চাহিদার অনেকটা। মিটছে মনের খোরাকও।

আট বছরের প্রচেষ্টা পৌঁছেছে এখানে। পরিকল্পিত সবুজে ছেঁয়ে গেছে ছাদ। এখান থেকেই পুরণ হচ্ছে মিটুল আর বিন্তি দম্পতির কৃষিকাজের শখ। পুরণ হচ্ছে মাটি আর ফসলের কাছাকাছি থাকার স্বপ্ন।

কল্যানপুরের কৃষ্ণচূড়া এপার্টমেন্টের ছাদ কৃষি উদ্যোক্তা তৌহিদ মিতুল বলেন, আমরা সব সময় প্রশান্তির জায়গাটা চিন্তা করেছি, সবুজে থাকতে চেয়েছি, একটা জঙ্গল টাইপের করে এটা আমাদের দুইজনেরই পছন্দ।

দেশী বিদেশী ফুল ফল, যা কিছু সৌন্দর্যের তার সবকিছুর সমাহার ঘটেছে এখানে। এমনকি রয়েছে পদ্ম ফুল আর কচুরিপানা। রয়েছে নানা রকমের ঔষধি গাছও।

কল্যানপুরের কৃষ্ণচূড়া এপার্টমেন্টের ছাদ কৃষি উদ্যোক্তা রেবেকা সুলতানা বিন্তি বলেন, আমি নিজেকে নগর কৃষক বলি। আমার এক খন্ড জমি থাকলে কি কি চাষ করতাম সেটাও চিন্তা করি। আমি প্রতিদিন সকালে ঝুড়ি নিয়ে এসে শাক তুলি, করল্লা তুলি, ঝিঙা তুলি। আসলে আমার সকালটা অনেক সুন্দর করে শুরু হয়।

দিনে দিনে সেজে উঠেছে চিলেকোঠার এক টুকরো ছাদও। সেখানে সাজিয়েছেন শাক-সবজির পসরা।

সবুজ এই আবাসে বসে এই তরুণ দম্পতি স্বপ্ন দেখেন এই নগরের সবুজ সৌন্দর্যের।

তরুণ দম্পতি জানায়, আশে পাশে এখনো অনেক প্রচুর খোলা ছাদ পড়ে আসে। ছাদকৃষি নিয়ে যদি রাষ্ট্র যদি একটা বাধ্যবাধকতা করে দেয় তবে সবাই সবুজে থাকতে পারবে।

এ দম্পত্তির বসবার আর শোবার ঘরের মতোই এক টুকরো এই ছাদ কৃষি বা ছাদ বাগান তাদের পরিবারের অবিচ্ছেদ্য একটি অংশ। যা তারা নির্মাণ করছে নিষ্ঠা ভালবাসা ও একাগ্রতা দিয়ে আগামী প্রজন্মের জন্যে। এ থেকে তারা যেমন পাচ্ছে উপকার একই সাথে এ সুশীতল ছায়ানীড় নগরবাসীকে দিচ্ছে বিশুদ্ধ নিঃশ্বাসের নিশ্চিয়তা।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)