সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

অনাবাদী জমিতে আমলকি চাষে সফল আব্দুল হাই

অনাবাদী জমিতে আমলকি চাষ করে সফল হওয়া যায়। আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন পিরোজপুর সদর উপজেলার টোনা ইনিয়নের মূলগ্রামের আব্দুল হাই শেখ। বাড়ির আঙিনায় বা পতিত জমিতে আমলকি চাষ করে

অনাবাদী জমিতে আমলকি চাষ করে সফল হওয়া যায়। আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন পিরোজপুর সদর উপজেলার টোনা ইনিয়নের মূলগ্রামের আব্দুল হাই শেখ। বাড়ির আঙিনায় বা পতিত জমিতে আমলকি চাষ করে সফল হওয়া যায় বলে জানালেন তিনি। সুযোগ পেলে এ চাষ এলাকায় বাণিজ্যিক কৃষিতে পরিণত হতে পারে।

জানা যায়, দক্ষিণ বঙ্গের সমতল ভূমিতে আমলকি চাষ অবাক হওয়ার মতোই। রসালো এই ফল ছিল এ অঞ্চলের মানুষের কাছে দুর্লভ। এ অসম্ভবকে সম্ভব করে তুলেছেন আব্দুল হাই। আমলকি চাষ করে সফল চাষিদের মধ্যে তিনি একজন।

আব্দুল হাই জানান, এ জেলার আমলকি গাছ ৮-১৮ মিটার উঁচু হয়ে থাকে। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে এরকমই দেখা যায়। আমলকি গাছে প্রায় ৪ বছর ফল দেয়। আগস্ট-নভেম্বর পর্যন্ত এ ফল পাওয়া যায়। বীজ দিয়ে আমলকির বংশবিস্তার করে বাগান গড়ে তোলা যায়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়।

তিনি জানান, চাষিরা ফলটি আগের চেয়ে অনেক বেশি চাষ করছেন। প্রতিবছর এ সময়ে জেলায় আমলকি বেচাকেনা বেশি হয়ে থাকে। এ জেলার আমলকি ঢাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। এছাড়া জেলায় বাম্পার ফলনে সবাই আগ্রহী হয়েছে। জেলার কৃষি বিভাগ থেকে শুরু করে কৃষক ও বৃক্ষপ্রেমী লোকজন তার বাগান দেখে মুগ্ধ।

আমলকি চাষ সম্পর্কে আব্দুল হাই শেখ জানান, প্রথমে ১০০টি চারা রোপণ করেন তিনি। সাড়ে ৪ বছর পর তার বাগান থেকে ২৫ মণ আমলকি উৎপাদন হয়। যার বাজার মূল্য ছিল ২৬ হাজার টাকা। এ বছরও অনেক বেশি বিক্রির আশা করছেন তিনি।

স্থানীয় চাষিরা জানান, এ ফল বিভিন্ন দেশে রফতানি করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। তাহলে এ অঞ্চলের মানুষের জন্য এটি একটি সুসংবাদ হতে পারে। যদিও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ফল চাষে উদ্যোগী হলে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর বলেন, ‘জেলায় কম করে হলেও প্রতিটি বাড়িতে ২-৩টি করে আমলকি গাছ দেখা যায়। এখন অনেক পরিবার বাণিজ্যিকভাবে আমলকি চাষ করায় এ বছর আবাদ হয়েছে ৪৪ হেক্টর এবং উৎপাদন হয়েছে ৩৭৩ মেট্রিক টন। গত বছর থেকে ৩০ শতাংশ বেড়েছে। যা হেক্টরপ্রতি গড় ফলন ৮.৪৭ মেট্রিক টন।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)