সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ফের ১৮ মে. টন ইলিশ বেনাপোল দিয়ে ভারতে

বৃহস্পতিবার রাতে ১৮ মে. টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ভারতে। বুধবার রাতে ৪ মে. টন ইলিশের প্রথম চালান রপ্তানি হয় ভারতে।

বৃহস্পতিবার রাতে ১৮ মে. টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ভারতে। বুধবার রাতে ৪ মে. টন ইলিশের প্রথম চালান রপ্তানি হয় ভারতে।

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশি ৪টি ট্রাকে করে ১৮ মে. টন ইলিশের চালান এসে পৌঁছায় বেনাপোল বন্দরে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তারা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি প্রদান করেন।

বাংলাদেশের ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ওমি এন্টারপ্রাইজ ৬টন, লাকি এন্টারপ্রাইজ ৬টন ও রিয়াদ এন্টারপ্রাইজ ৬টন এবং ভারতের কলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল ও সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ।

ইলিশের সাইজ ১ কেজি থেকে দেড় কেজি ওজনের। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে ভারতে রপ্তানি হচ্ছে।

বেনাপোল মৎস্য অধিদপ্তরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আশওয়াদুল হক জানান, ভারতের দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার রাতে ইলিশের অবশিষ্ট চালানগুলো বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। ইলিশ রপ্তানির সময়সীমা আগামী ৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ইলিশের অবশিষ্ট চালানগুলোর মধ্যে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। ইলিশ রপ্তানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

দেশ রূপান্তরসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

বিশ্ব

এল নিনোর খরায় বিপর্যস্ত গুয়াতেমালার ২১ হাজার পরিবারকে খাদ্য দেবে ডব্লিউএফপি

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফুড ফর পিস কর্মসূচির মাধ্যমে আসা পুষ্টি-সমৃদ্ধ চাল, কালো শিম, ভোজ্যতেল ও সম্পূরক খাবারের প্যাকেট পাবে পাঁচটি বিভাগের তীব্র খাদ্যসংকটে থাকা পরিবার।

ডব্লিউএফপি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)