সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তারুণ্যের ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি | কৃষি দিবানিশি

সম্পূর্ণ ভিডিও-

সম্পূর্ণ ভিডিও-

কৃষি একটি স্বাধীন পেশা। এ পেশায় ভালো করার দিন এখন। তথ্য, প্রযুক্তি ও উপকরণ একেবারেই হাতের নাগালে হওয়ায় যেকোনো অবস্থান থেকেই কৃষিতে বিনিয়োগ করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষিত তরুণরাই সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ভেতরে ভেতরে দেশের বহু তরুণ স্বপ্ন ও সৃজনশীলতা দিয়ে সাজাচ্ছেন তাদের কৃষি খামার। দেশের বিভিন্ন প্রান্তে গেলে এমন অসংখ্য তরুণের দেখা মেলে যারা কৃষি কাজ করে নিজেকে সমৃদ্ধ করছেন। তাদের আত্মনির্ভরশীলতায় দেশের কৃষি এগিয়ে যাচ্ছে।

গাজিপুর জেলার শ্রীপুরের সিংগারদিঘী গ্রামে তেমনি এক তরুণের দেখা মিলল। হিমেল আহমেদ সাগর নামের তরুণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে গাজিপুরে এসে জমি ভাড়া নিয়ে কৃষি উৎপাদনে যুক্ত হয়েছেন। ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার ঝোঁক। এইচএসসি পর্যন্ত লেখাপড়া করলেও পরে আর এগোনো হয়নি। পেশা হিসাবে বেছে নিয়েছেন কৃষিকে।

১০ বিঘা আয়তনে উৎপাদন করছেন নানারকম শীতকালীন সবজি। ফুলকপি, টমেটো, শসা, লাউসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে অল্প সময়েই নিজের প্রতি আস্থা অর্জন করেছেন তিনি।

এটি মাত্র দুই বিঘার ফুলকপির ক্ষেত। বাজারে পাঠাতে ফুলকপি তোলা হচ্ছে। ফুলকপির দারুণ ফলন হয়েছে এবার। বিনিয়োগের তুলনায় যথেষ্ট লাভ পাচ্ছেন তিনি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

কৃষি দিবানিশি

সম্পর্কিত খবর

কৃষি দিবানিশি

নারী উদ্যোক্তা তানিয়া পারভীনের কেঁচো সার উৎপাদনে সাফল্য

সময়ের তাগিদেই আমাদের এখন মাটির স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিতে হবে। কেননা ফসলের উৎপাদন বাড়াতে হলে মাটির প্রাণ বাঁচানোর কোনো বিকল্প নেই। সেই মাটিকে বাঁচানোর অন্যতম উপায় হচ্ছে মাটির জৈব উপাদান ফিরিয়ে আনা। গত দেড় দশক ধরে আমরা দেশের বিভিন্ন প্রান্তে কাজে গিয়ে দেখেছি, ফসলের উৎপাদন বাড়ানোর তাগিদে অনেকেই রাসা

শাইখ সিরাজ১৩ জুন ২০২৪১ মিনিটের ভিডিও
কৃষি দিবানিশি

ডেইরি শিল্পে সৈয়দপুরের ঘরে ঘরে উন্নয়নের জোয়ার | কৃষি দিবানিশি

সৈয়দপুরের নয়াটোলা পাড়া। এখানে ছোট ও মাঝারি আকারের একাধিক খামার রয়েছে। স্থানীয় কৃষক মকসুদ আলমও অনেকদিন ধরে গাভী প্রতিপালন করছেন। তিনি প্রতিদিন গড়ে ২০ কেজি দুধ সরবরাহ করে থাকেন বাজারে। এত ছোট পরিসরেও গাভীর পাশাপাশি ছাগল, ভেড়া, কবুতর ও মুরগীও পালছেন মকসুদ। সমন্বিত এ উদ্যোগের আয় থেকেই চালাচ্ছেন সংসার।

শাইখ সিরাজ১০ জুন ২০২৪১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)