সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

খাবারের খোঁজে রান্নাঘরে হাতি!

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে

সাদা হাতির দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিত থাইল্যান্ড। আর এই হাতিই হলো থাইল্যান্ডের জাতীয় পশু। এবার সেই হাতি ঘটিয়েছে অবাক করার মতো ঘটনা। খাবারের সন্ধানে রান্না ঘরের দেয়াল ভেঙে ঢুকে পড়েছে একটি হাতি।

ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের হুয়া হিন জেলার প্রুয়াপ খিরিখান গ্রামে। একটি হাতিকে রান্না ঘরে জায়গা দেয়া আক্ষরিক অর্থেই সহজ নয়। তাই এই বিশাল অতিথিকে নিজের রান্নাঘরে বেড়াতে আসতে দেখে ভীষণ অবাক হয়েছেন বাড়ির মালিক রাতচাদাওয়ান পুয়েংপাসপ্পান।

বাড়ির মালিক ফেসবুকে ফটো এবং একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাপশনসহ থাই ভাষায় লিখেছেন 'প্রতিদিন আসে,' তিনি হাতির আক্রমণ সম্পর্কে আরও কিছু লেখেননি।

এ ব্যাপারে জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ইতথিপন থাইমনকল সংবাদ মধ্যমকে জানান, তারা (হাতি) প্রায়ই ঘুরতে বের হয়। খাবারের গন্ধ পেলে প্রায়ই স্থানীয় বাজারে হানা দেয় বলে জানান তিনি।

তবে এভাবে হাতি স্বভাবজাত প্রকৃতি বদলে খাবারের খোঁজে মানুষের দারস্থ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন হান্টার কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. জোশুয়া প্লোতনিক। প্রাকৃতিক উৎস থেকে খাবার না পেয়ে হাতিরা লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে জাতীয় উদ্যান, বন্যজীবন ও উদ্ভিদ সংরক্ষণ অধিদফতর একটি বিবৃতিতে নেশনস থাইল্যান্ড জানিয়েছে যে, 'সরকারি সংস্থা যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্তদের বাড়ি নিজস্ব অর্থায়নে মেরামত করে দেবে।'

এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)