সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এবার পিরোজপুরের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’

পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু 'ডোনাল্ড ট্রাম্প' ও 'লালু'।

পিরোজপুরে কোরবানির ঈদের বাজার মাতাতে প্রস্তুত করা হয়েছে ব্যতিক্রমধর্মী দুটি বিশাল আকৃতির গরু 'ডোনাল্ড ট্রাম্প' ও 'লালু'।

নামের মতোই তাদের আচরণ ও উপস্থিতিও নজর কাড়ছে সবার। বিশেষ করে চুলের স্টাইল ও চোখের গঠন দেখে খামারের মালিক মজার ছলে একজনের নাম রেখেছেন 'ডোনাল্ড ট্রাম্প'।

সরেজমিনে দেখা যায়, পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকার বাসিন্দা মো. জুলফিকার খানের খামারে গরু দুটি ঘিরে স্থানীয়দের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এ গরু দুটি দেখতে।

খামার সংশ্লিষ্টরা জানান, শান্ত স্বভাবের হলেও হঠাৎ করেই 'ট্রাম্প'র মেজাজ গরম হয়ে যায়। অপরিচিত কাউকে সহজে কাছে ভিড়তে দেয় না। তাকে নিয়ন্ত্রণে রাখতে চার থেকে পাঁচজন লোকের প্রয়োজন হয়। গরমে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়। অন্যদিকে 'লালু'ও বেশ দূরন্ত স্বভাবের হওয়ায় দুজনকে সামলাতে পরিচর্যাকারীদের হিমশিম খেতে হয়।

পরিচর্যাকারী আল আমিন বলেন, গরু দুটিকে আমরা পরিবারের সদস্যের মতো যত্ন করি। নিয়মিত গোসল, ফ্যানের ব্যবস্থা এবং প্রাকৃতিক খাবার দেওয়া হয়। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি।

খামার মালিক মো. জুলফিকার খান বলেন, ছোট থেকেই গরু দুটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। নিজেদের উৎপাদিত ঘাস, খড়, ভুসি ও শস্যজাত খাবার খাওয়ানো হয়। কোরবানির ঈদ সামনে রেখে এরই মধ্যে অনেক ক্রেতা খামারে আসছেন।

তিনি আরও জানান, 'ডোনাল্ড ট্রাম্প' ও 'লালু' উভয়ের ওজন প্রায় ১০ থেকে ১২ মণ। গরু দুটির দাম হাঁকা হচ্ছে প্রায় ৬ থেকে ৮ লাখ টাকা। তবে উপযুক্ত দাম পেলে বিক্রি করবেন বলে জানান তিনি।

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে এরই মধ্যে গরু দুটি পিরোজপুরের পশুর হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের ধারণা, 'ট্রাম্প' ও 'লালু' এবার জেলার কোরবানির বাজারে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা দেখা মেলে ব্যতিক্রমী এক গোলাপি মহিষের। সাড়ে তিন বছর বয়সি এলবিনো জাতের মহিষটির মাথার চুল তুলনামূলক বড়। খামারিরা তার নাম দেন 'ডোনাল্ড ট্রাম্প'। মহিষটির চলাফেরাতেও আছে রাজকীয় ভাব। সব মিলিয়ে দেশজুড়ে আলোচনায় আসে মহিষটি।

মো. তরিকুল ইসলাম/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)