সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

৩৭ মণের ‘সুলতান’র খাদ্যতালিকায় আপেল-মাল্টা

বিশাল দেহ। চাল-চলনও বাদশাহর মতো। এজন্য শখ করে নাম রাখা হয়েছে 'সুলতান'। সাড়ে তিন বছর বয়সী 'সুলতান'র ওজন প্রায় ৩৭ মণ। দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ষাঁড়টি ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে।

বিশাল দেহ। চাল-চলনও বাদশাহর মতো। এজন্য শখ করে নাম রাখা হয়েছে 'সুলতান'। সাড়ে তিন বছর বয়সী 'সুলতান'র ওজন প্রায় ৩৭ মণ। দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা। ষাঁড়টি ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে।

হলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু সুলতানের উচ্চতা সাড়ে পাঁচ ফুট। লম্বায় সাড়ে ৮ ফুট। রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরনলস্কর বালাপাড়া গ্রামের দরিদ্র কৃষক নুরুল আমিনের খামারে জন্ম।

নুরুল আমিন জানান, প্রায় ৮ বছর আগে তার একটি গাভি ছিল। সেই গাভি থেকে সুলতানের জন্ম। সুলতানের বয়স এখন সাড়ে তিন বছর। তাকে বড় করতে গিয়ে তার মাকে বিক্রি করতে হয়েছে। এছাড়া ঋণ নিয়ে প্রয়োজন মতো খাবার খাইয়েছেন ও পরিচর্যা করছেন। দিনে দিনে ওজন বেড়ে ষাঁড়টি ৩৭ মণে এসে দাঁড়িয়েছে। কোরবানির ঈদে সুলতানকে বিক্রি করবেন নুরুল আমিন।

সুলতানকে দেখতে প্রায় প্রতিদিনই আশপাশের লোকজন নুরুল আমিনের বাড়িতে ভিড় করছেন। উপজেলার মধ্যে এটিই সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি নুরুল আমিনের। তিনি সুলতানের দাম চাইছেন ১২ লাখ টাকা।

হরিচরনলস্কর বালাপাড়া গ্রামে তিস্তার মানস নদীর পাশে নুরুল আমিনের বাড়ি। সরেজমিন দেখা যায়, খামারে মোটা রশিতে বেঁধে রাখা হয়েছে সুলতানকে। ওপরে চলছে একটি ফ্যান। সুলতান ঘরে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে বলে জানান নুরুল আমিন।

কৃষক নুরুল আমিন বলেন, তার ২৬ শতাংশ বসতভিটা ছাড়া আর কোনো জমিজমা নেই। স্বাবলম্বী হওয়ার আশায় তিনিসহ দুই ছেলে অন্যের জমিতে কৃষিকাজ করে প্রায় ১০ বছর আগে খামারটি গড়ে তোলেন। সুলতান ছাড়াও এ খামারে সাতটি গাভি ও ষাঁড় ছিল। গো-খাদ্যের দাম বৃদ্ধিতে খামারে গরু লালন-পালন করতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণ পরিশোধে তিনি এর আগে পাঁচটি গরু বিক্রি করে দিয়েছেন।

নুরুল আমিন জানান, প্রায় ১ হাজার ৪৮০ কেজি ওজনের সুলতান ফ্রিজিয়ান জাতের। এর খাদ্যতালিকায় রয়েছে আপেল, মাল্টা, কাঁচাঘাস, খড়, গম, ধানের গুঁড়া, ভুসি, ভুট্টা ও খুদের ভাত। সব মিলিয়ে সুলতান প্রতিদিন প্রায় ৮০০ টাকার খাবার খায়।

তিনি আরও বলেন, 'অন্যের খেতে কাজ শেষ করেই সুলতানের কাছে চলে আসি। পরিবারের সদস্যের মতো করে গরুটি লালন-পালন করেছি। গরুটির পেছনে অনেক শ্রম ছাড়াও টাকা ব্যয় হয়েছে। স্থানীয়ভাবে অনেক পাইকার সুলতানের দাম ১০ লাখ টাকা পর্যন্ত বলেছেন।'

'বেশি দাম চেয়ে লাভ কী? খরচ বাদে সামান্য কিছু লাভ হলেই বিক্রি করে দেবো। এজন্য এবার কোরবানির ঈদে ১২ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে', যোগ করেন এ কৃষক।

জিতু কবীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)