সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

আতিয়ারের ‘ব্রুনাই কিং’ ছড়িয়ে পড়ছে সারাদেশে

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর বাগানের আম এখন মাগুরার ব্র্যান্ডিং জাত হিসেবে পরিচিতি পেয়েছে। বিশাল আকৃতি এবং একেকটি আমের ওজন প্রায় ৪ কেজি। সুস্বাদু উন্নত জাতের এ আমের গাছ 'ব্রুনাই কিং' নামে এরই মধ্যে মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বাগানে জায়গা করে নিয়েছে।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর বাগানের আম এখন মাগুরার ব্র্যান্ডিং জাত হিসেবে পরিচিতি পেয়েছে। বিশাল আকৃতি এবং একেকটি আমের ওজন প্রায় ৪ কেজি। সুস্বাদু উন্নত জাতের এ আমের গাছ 'ব্রুনাই কিং' নামে এরই মধ্যে মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের বাগানে জায়গা করে নিয়েছে।

২০১৪ সালে মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের নার্সারি মালিক আতিয়ার রহমান ব্রুনাই থেকে এ জাতের আম গাছের কলম সংগ্রহ করেন। তারপর নিজের নার্সারিতে লাগানোর পর দুই বছরের মাথায় গাছে ফলন আসে। দেশের প্রচলিত অন্য জাতের তুলনায় কয়েকগুণ বড় এবং বেশি ওজনের কারণে অল্প দিনেই সুখ্যাতি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ঈশ্বরদীর বিষমুক্ত লিচু যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত

নার্সারি মালিক আতিয়ার রহমান বলেন, 'আমার ভাগ্নে ব্রুনাই সুলতানের আম বাগানে চাকরি করতো। তার মাধ্যমে গাছের কলম সংগ্রহ করি। এখন আমার হাত ধরে মাগুরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা এমনকি ভারতেও ব্রুনাই কিং আমের গাছ পৌঁছে গেছে। জেনে ভালো লাগে। ব্রুনাই কিং জাতের আমের সুখ্যাতির কারণে অন্য নার্সারি মালিকেরাও এ জাতের চারা উৎপাদন করছেন। ফলে প্রতি বছরই এর আবাদ বেড়ে চলেছে।'

স্থানীয় আম চাষিরা বলেন, 'মাগুরায় প্রথম আতিয়ার ভাই এ জাতের আমের চাষ শুরু করেন। এখন সারাদেশে ছড়িয়ে গেছে। আতিয়ার ভাইয়ের কারণে শতখালি গ্রামের নাম পরিচিতি পেয়েছে। এ আম সুস্বাদু এবং আঁশহীন। এ আম দেখে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ এ জাতের চারা আবাদ করতে শুরু করেছে। সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আমের আকার দেখে নাম রেখেছিলেন 'বালিশা আম'।'

আরও পড়ুন: কারিশমা জাতের তরমুজ চাষে সবুজের সাফল্য

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত মাগুরার হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারাও ২০১৬ সাল থেকে এ উন্নত জাতের আমের আবাদ বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। শতখালি গ্রামের নার্সারি মালিক আতিয়ার রহমানের কাছ থেকে চারা সংগ্রহ করে তারাও মাতৃগাছ তৈরি করেছেন। সেখান থেকে প্রতি বছর উৎপাদিত হচ্ছে চারা। যা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে।

মাগুরা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ইমদাদুল হাসান বলেন, 'মাগুরায় অন্তত ৩০ জাতের আম গাছ আছে। এরমধ্যে একটি অন্যতম জাত হচ্ছে ব্রুনাই কিং। বড় সাইজের কারণে এটি বিদেশি হলেও মাগুরার ব্র্যান্ডিং জাত হিসেবে পরিচিত। এ জাতের চারা প্রচুর উৎপাদন হচ্ছে। বিভিন্ন জেলা থেকেও এ জাতের চারা সংগ্রহ করা হচ্ছে। সারাদেশে ব্যাপকভাবে ব্রুনাই কিং জাতের আমের আবাদ হলে দেশে বড় বাজার সৃষ্টি হবে। স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরাও বেশি আয় করতে পারবেন।'

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)