সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

বারি-৭ আমের মণ ৫ হাজার

চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার কানসাটে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বারি-৭ জাতের আম। প্রতি মণ আম বিক্রি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায়। যা গত বছর ছিল প্রায় সাড়ে ৭ হাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বারি-৭ জাতের আমের দাম সবচেয়ে বেশি।

চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আম বাজার কানসাটে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে বারি-৭ জাতের আম। প্রতি মণ আম বিক্রি হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকায়। যা গত বছর ছিল প্রায় সাড়ে ৭ হাজার। তবে ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বারি-৭ জাতের আমের দাম সবচেয়ে বেশি।

কানসাটে গিয়ে দেখা যায়, গাঢ় লাল রঙের এক ভ্যানে (৩ ক্যারেট) আম নিয়ে দাঁড়িয়ে আছেন শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বাসিন্দা আসরাফ আলী।

তিনি জাগো নিউজকে বলেন, আমাদের ধাইনগর ইউনিয়নে আম্রপালি আমের বাগান রয়েছে। সে আম বাগানে শখ করে ৫০ টি বারি-৭ জাতের আম গাছ লাগিয়েছিলাম। এখন সে গাছগুলোতে আম ধরছে। আজকে কানসাট আম বাজারে বারি সেভেন আম নিয়ে এসেছি। দাম চাচ্ছি ৫ হাজার টাকা মণ। আর ক্রেতারা বলছেন সাড়ে চার হাজার টাকা। তাই ভ্যানে আম নিয়ে দাঁড়িয়ে আছি। আমগুলো দেখতে চমৎকার এবং খেতেও সুস্বাদু। তাই দামও অন্য আমের চেয়ে বেশি।

আরও পড়ুন: অন্য জেলার আমের দখলে কানসাট বাজার, প্রতারিত গ্রাহক

তিনি আরও বলেন, অন্য বছরের তুলনায় এবার আমের দাম অনেক কম। গত বছর এই আম বিক্রি করেছিলাম সাত হাজার টাকা মণ।

কানসাট বাজার আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু জানান, এখন বাজারে আম্রপালি, আশ্বিনা, বারি-৪,বারি-৭ ও ফললি জাতের আম পাওয়া যাচ্ছে। তবে আর বারি-৭ আম খুবই কম। তাই এখন এসব আমের দাম বেশি।

জেলায় এবার ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ২৫ হাজার মেট্রিক টন।

সোহান মাহমুদ/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)