সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫০%বাতাস ৮ কিমি/ঘ

৫০ লাখ গাছের চারা বিতরণ করছে ‘বনায়ন’

বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের বৃক্ষরোপণ কর্মসূচি 'বনায়ন'।

বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের বৃক্ষরোপণ কর্মসূচি 'বনায়ন'।

এই কর্মসূচির আওতায় ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালীর ভাসানচর এই ১৮টির বেশি জেলায় গাছ বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করে 'বনায়ন'। গত বছর করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে ৫০ লাখ গাছের চারা বিতরণ করে সংস্থাটি।

৪১ বছরের এই যাত্রায় এ পর্যন্ত ১১ কোটি বনজ, ফলদ ও ঔষুধি গাছ বিনামূল্যে বিতরণ করে 'বনায়ন'।

'বনায়ন'র এ উদ্যোগ জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) 'ক্লাইমেট অ্যাকশন' এবং (এসডিজি-১৫) 'লাইফ অন ল্যান্ড' অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখায় 'বনায়ন' ইতোমধ্যে দেশে-বিদেশে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে। এগুলোর মধ্যে চারবার প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং একবার প্রধান উপদেষ্টার জাতীয় পুরস্কার লাভ করে।

এছাড়া রয়েছে গ্রিন লিডারশিপ বা সবুজ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এন্টারপ্রাইজ এশিয়ার কাছ থেকে 'এশিয়া রেসপন্সিবল এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড' অর্জন ও এসডিজি অন্তর্ভুক্তিকরণ ক্যাটাগরিতে 'বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১' প্রাপ্তি। পাশাপাশি 'বনায়ন' প্রকল্প প্রতি বছর জেলা ও উপজেলাভিত্তিক ২০টির বেশি পুরস্কার লাভ করে আসছে।

'বনায়ন'র কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করতে প্রকল্পটির সহযোগী ও অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বেশকিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। যেমন- শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি, রাজশাহী সিটি কর্পোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

আইএইচআর/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)