সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ঝালকাঠিতে বোরো ধানে কৃষকের মুখে হাসি

ঝালকাঠিতে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটার পালা। গেল বছরের চেয়ে এবার ফলন ভালো হওয়ায় লাভের হাতছানি দেখছেন কৃষকরা। আর বাজারে ধানের দামও পাওয়া যাচ্ছে ভালো। ফলে হাসি ফুটেছে এ জেলার কৃষকের মুখে।

ঝালকাঠিতে বোরো আবাদে বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটার পালা। গেল বছরের চেয়ে এবার ফলন ভালো হওয়ায় লাভের হাতছানি দেখছেন কৃষকরা। আর বাজারে ধানের দামও পাওয়া যাচ্ছে ভালো। ফলে হাসি ফুটেছে এ জেলার কৃষকের মুখে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ১৩৮৭০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে সদর উপজেলায় হাইব্রিড ১০১৩ হেক্টর ও উফশী ৫০০৫ হেক্টর, নলছিটিতে হাইব্রিড ৯৭১ হেক্টর ও উফশী ৬০৭৬ হেক্টর, রাজাপুরে হাইব্রিড ১৪৫ হেক্টর ও উফশী ২৬৫ হেক্টর, কাঠালিয়ায় হাইব্রিড ১৭১ হেক্টর ও উফশী ২২৪ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

প্রতিবছরের ন্যায় এবারও আবাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ করেছেন কৃষকরা। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সদর উপজেলায় হাইব্রিড ৫২৭৭.৭ হেক্টর ও উফশী ২০৫২১ হেক্টর, নলছিটিতে হাইব্রিড ৫০৫৮.৯ হেক্টর ও উফশী ২৪৯১২ হেক্টর, রাজাপুরে হাইব্রিড ৭৫৫.৪৫ হেক্টর ও উফশী ১০৮৬.৫ হেক্টর, কাঠালিয়ায় হাইব্রিড ৮৯০.৯১ হেক্টর ও উফশী ৯১৮.৪ হেক্টর জমিতে।

জেলায় হাইব্রিড ও উফশী মিলিয়ে ৭৩ হাজার ২৯০ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৭ হাজার ৮১৮ টন।

কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে ৬ টনের বেশি। এবার মৌসুমের শুরুতে বোরো ধানের দাম ৯০০ টাকা মণ দরে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এবছর লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বাম্পার ফলন হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলার স্থানীয় বাজারে বিক্রি হবে ঝালকাঠির বোরো জাতের চাল।

মো. আতিকুর রহমান/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)