সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গোপালগঞ্জে বিনাখেসারির বাম্পার ফলন

‘ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে গাছের গোড়ায় ৭ দিন পানি জমেছিল, তবুও গাছ মরেনি’

‘ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে গাছের গোড়ায় ৭ দিন পানি জমেছিল, তবুও গাছ মরেনি’

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত মানব দেহের জন্য সহনশীল বিনাখেসারি-১ এর বাম্পার ফলন হয়েছে।

প্রতি হেক্টরে এ জাতের খেসারি ১ হাজার ৬০০ কেজি উৎপাদিত হয়েছে। বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত মাঠ দিবস থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সরদারপাড়া গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শাহিন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা হাসান মো. ওয়ারীসুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা কৃষি অফিসার মো. জামাল উদ্দিন, বিনার ফার্ম ম্যানেজার মো. আলমগীর কবির, কৃষক বাকা শেখ প্রমুখ বক্তব্য দেন।

মাঠ দিবসের বক্তব্যে কৃষক বাকা শেখ বলেন, ক্ষেতে খেসারি বপণের পর চারা গজায়। তারপর ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে গাছের গোড়ায় ৭ দিন পানি জমেছিল, তবুও গাছ মরেনি! তাই কৃষি বিভাগের পরামর্শে সার প্রয়োগ ও ক্ষেতের পরিচর্যা করি। এ অবস্থায় বিনাখেসারি-১ বাম্পার ফলন দিয়েছে। কিন্তু স্থানীয় জাতের খেসারি গাছ বৃষ্টিতে মারা যায়।

একই গ্রামের কৃষক রহমত আলী বলেন, প্রতিকূলতা সহিষ্ণু বিনাখেসারি-১ ভাল ফলন দিয়েছে। আগামী বছর আমরা এ খেসারি আবাদ করবো।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোর্শেদুল ইসলাম বলেন, এ খোসারিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিউরোটিক্সক সহনীয় ০.২৩% রয়েছে। তাই এ ডাল খেলে ল্যাথারিজম রোগ হওয়ার আশংকা নেই। এ জাত রোগবালাই প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। জীবনকাল ১১৫ থেকে ১২৫ দিন। স্থানীয় জাতের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন দেয়। তাই এ ডালের আবাদ করে কৃষক লাভবান হন। এ জাতের আবাদ সম্প্রসারিত হলে দেশে ডালের উৎপাদন বৃদ্ধি পাবে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসাণের উপ-পরিচালক রমেশ চন্দ্র ব্রহ্ম বলেন, বিনা উদ্ভাবিত প্রতিটি ফসলের জাত উচ্চ ফলনশীল ও এর বীজ পরবর্তী বছরের চাষাবাদের জন্য রাখা যায়। বিনার ফসলের জাতগুলো প্রতিকূলতা সহিষ্ণু। তাই গোপালগঞ্জের কৃষক বিনা উদ্ভাবিত ফসল আবাদ করে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন।

ঢাকা ট্রিবিউনসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)