সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাগুরার বাজারে আঁশফল, মৌসুমে বাড়ছে চাহিদা

বর্ষা মৌসুম এলেই বাজারে দেখা মেলে দেশীয় নানা ফলের। এরই মধ্যে মাগুরার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আঁশফল। টক-মিষ্টি স্বাদের এই মৌসুমি ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজর সামনে ও চৌরঙ্গীর মোড়ে ফলের দোকানগুলোতে এখন মিলছে দেশীয় আঁশফল।

বর্ষা মৌসুম এলেই বাজারে দেখা মেলে দেশীয় নানা ফলের। এরই মধ্যে মাগুরার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আঁশফল। টক-মিষ্টি স্বাদের এই মৌসুমি ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজর সামনে ও চৌরঙ্গীর মোড়ে ফলের দোকানগুলোতে এখন মিলছে দেশীয় আঁশফল।

দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে আঁশফলের চাহিদাও বাড়ছে। মৌসুমজুড়ে পর্যাপ্ত সরবরাহ থাকলে ক্রেতারা যেমন উপকৃত হবেন; তেমনই লাভবান হবেন চাষি ও ব্যবসায়ীরা। স্থানীয় বাগানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এ ফল বিক্রি হচ্ছে বাণিজ্যিকভাবে। আকারে ছোট হলেও স্বাদ ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় সব বয়সী মানুষের কাছেই এর চাহিদা আছে।

মঘিরঢাল এলাকার বিক্রেতা আশরাফুল ইসলাম বলেন, 'মৌসুমের শুরু হওয়ায় সরবরাহ এখনো সীমিত। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আঁশফলের পরিমাণ আরও বাড়বে। বর্তমানে মানভেদে প্রতি কেজি আঁশফল ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।'

ইছেখাদা গ্রামের বিক্রেতা আশরাফ মোল্লা বলেন, 'দেশি ফল হিসেবে আঁশফলের চাহিদা মৌসুম এলেই বৃদ্ধি পায়। তবে গ্রাম থেকে কিনে এনে অল্প কিছু লাভে বিক্রি করছি। প্রতি পিস ১ টাকা এবং প্রতি কেজি ১৫০ টাকা বিক্রি হচ্ছে।'

ক্রেতা সোহান খাঁন বলেন, 'শৈশবের পরিচিত এই দেশীয় ফল এখন খুব বেশি পাওয়া যায় না। তাই বাজারে আঁশফল উঠতেই অনেকে পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন। ছোটবেলার বাগানে কুড়ানো ফল বাণিজ্যিকভাবে বাজারেও বিক্রি হচ্ছে।'

গাইনি বিশেষজ্ঞ অন্যা শাখারী জাগো নিউজকে বলেন, 'আঁশফলে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে। তবে যে কোনো ফলের মতো এই আঁশফল পরিমিত পরিমাণে খাওয়া উচিত।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)