সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

প্রাণ ম্যাংগো ফেস্টে ভেজালমুক্ত আম পেয়ে খুশি ক্রেতারা

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট। সরাসরি বাগান থেকে আনা ভেজালমুক্ত বিশুদ্ধ আম কিনতে পারছেন ক্রেতারা। ফেস্টের শেষ দিন আজ। রাজধানীতে এমন বিশুদ্ধ আমের মেলা থেকে আম কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। তারা বলছেন, চারদিকে যখন ভেজাল আর ফরমালিনের ছড়াছড়ি তখন এমন গ্যারাান্টিযুক্

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে প্রাণ ম্যাংগো ফেস্ট। সরাসরি বাগান থেকে আনা ভেজালমুক্ত বিশুদ্ধ আম কিনতে পারছেন ক্রেতারা। ফেস্টের শেষ দিন আজ। রাজধানীতে এমন বিশুদ্ধ আমের মেলা থেকে আম কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন ক্রেতারা। তারা বলছেন, চারদিকে যখন ভেজাল আর ফরমালিনের ছড়াছড়ি তখন এমন গ্যারাান্টিযুক্ত আম কিনতে পেরে এবং নিসংকোচে পরিবার পরিজন নিয়ে আম খেতে পারবেন বলে খুশি তারা।

শনিবার (১২ জুলাই) সকালে সরেজমিনে রাজধানীর রবীন্দ্র সরোবরে দেখা যায়, ক্রেতারা পছন্দমতো আম কিনছেন। তাছাড়া সচরাচার এক্সপোর্ট কোয়ালিটির আম বাইরের বাজারে কিনতে না পেলেও ফেস্টে পাওয়া যাচ্ছে।

বিক্রেতারাও সরাসরি বাগান থেকে বিশুদ্ধ আম এনে ক্রেতার হাতে পৌঁছে দিতে পেরে খুশি। অন্যদিকে ক্রেতারা বলছেন, ফরমালিন আর ভেজাল পণ্য সয়লাবের এই সময় আম কিনতে বিশ্বস্ত জায়গা পাওয়া কঠিন। বিশেষ করে পরিবারের থাকা শিশু এবং বয়স্কদের জন্য শতভাগ বিশুদ্ধ পণ্য খোঁজেন তারা। ফেস্টে ভেজালমুক্ত আম পাওয়ায় অনেকে বেশি করে কিনে নিচ্ছেন।

সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, চোষা আম প্রতি কেজি ১৬০ টাকা, ফজলি এক্সপোর্ট কোয়ালিটি ৮০ টাকা, বারি-৪ কেজিপ্রতি ৭০ টাকা, হাড়িভাঙা ৯৯ টাকা, আম্রপালি ১১০ টাকা এবং সুরমা ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মেলায় আম কিনতে আসা রিনা পারভীন বলেন,ভেজালমুক্ত আম পাওয়া কঠিন। বিশ্বস্ত জায়গা তেমন পাওয়া যায় না যে, সেখান থেকে আম কিনব। এখানে সরাসরি বাগান মালিকরা আম নিয়ে এসেছেন। আম দেখেই মনে হচ্ছে ভেজালমুক্ত, এতে ফরমালিন নেই। ফরমালিন তো আমাদের মানবদেহের জন্য ক্ষতিকর। ১০ কেজি আম কিনলাম। অন্তত দুশ্চিন্তামুক্ত হয়ে পরিবার নিয়ে আম খেতে পারব।

আম কিনতে আসা সায়েদ রহমান বলেন, আম দেখে মনে হচ্ছে ভালো, বিশুদ্ধ। এমন আয়োজন প্রায়ই হওয়া উচিত। অন্তত কিছু ভালো আম খেতে পারব। এখানে দেখলাম কিছু আম পচে যাচ্ছে। অর্থাৎ ফরমালিন দেওয়া নাই, ফরমালিন থাকলে তো আম পচতো না। মোট ১৫ কেজি কিনেছি। ১০ কেজি বাসায় রাখব আর ৫ কেজি মেয়ের বাসায় পাঠাব।

রাজশাহী থেকে নিজের বাগানের আম নিয়ে এসেছেন ইমরান। তিনি বলেন, আমাদের নিজেদের বাগানের আম নিয়ে এসেছি। মোট ৫০ ক্যারেজ নিয়ে আসছিলাম। শতভাগ স্বাস্থ্যসম্মত এই আম। কোনো মেডিসিন দেওয়া নেই। ভালো বিক্রি হচ্ছে। আশা করছি আজকের মধ্যে সব আম বিক্রি হয়ে যাবে।

আরেকটি স্টলের বিক্রেতা আনোয়ার বলেন, আমরা ১২০ ক্যারেজ আম নিয়ে আসছিলাম। বিক্রি বেশ ভালো। আমে কোনো ফরমালিন নেই। এজন্য আমের রং অনেকটা কালো কালো হয়ে যাচ্ছে। অনেক ক্রেতা কালার দেখে এজন্য পছন্দ করতে চাইছেন না। তবে আমরা বলছি ফরমালিনমুক্ত শতভাগ বিশুদ্ধ আম। কিনলে কেউ ঠকবে না।

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম এনে স্টল দিয়েছে গ্রিনলি। এই স্টলের বিক্রেতা ইয়াসির আরাফাত বলেন, আমাদের নিজস্ব বাগানের আম। সরাসরি বাগান থেকে আম নিয়ে এসেছি, এজন্য কমদামে বিক্রি করতে পারছি। আজ ৯ টা পর্যন্ত ফেস্ট চলবে। এর আগেই যে পরিমাণ আম আছে আশা করছি শেষ হয়ে যাবে।

ফেস্ট থেকে ৩ কেজি আম কিনলে ২৫০ মিলি. এবং ৫ কেজি আম কিনলে ৫০০ মিলি. প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস গিফট পাচ্ছেন ক্রেতারা। এছাড়া বিকেলে কনসার্টের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই ম্যাংগো ফেস্ট শুরু হয়।

এনএস/এএমএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)