সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

গরুর দাম বেশি, হাটে বেচাকেনা কম

ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তর ঈশ্বরদীর অরণকোলা পশুর হাটে বিপুল সংখ্যক গরু উঠলেও ক্রেতা তেমন নেই। গরু দেখাদেখি ও দরকষাকষি হলেও বেচাকেনা হচ্ছে কম। ক্রেতারা গরুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় পশু খাদ্যসহ সব জিনিসপত্রের দাম দ্বিগুণ। সে অনুযায়ী গরুর দাম দাম বাড়ে

ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তর ঈশ্বরদীর অরণকোলা পশুর হাটে বিপুল সংখ্যক গরু উঠলেও ক্রেতা তেমন নেই। গরু দেখাদেখি ও দরকষাকষি হলেও বেচাকেনা হচ্ছে কম। ক্রেতারা গরুর দাম বেশির অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় পশু খাদ্যসহ সব জিনিসপত্রের দাম দ্বিগুণ। সে অনুযায়ী গরুর দাম দাম বাড়েনি। বেচাকেনা কম হলেও হাটে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে হাট।

মঙ্গলবার (১৩ জুন) বিকেল ৩টায় অরণকোলা পশুর হাট ঘুরে দেখা যায়, দূর-দূরান্ত থেকে ট্রাক, ভটভটি ও ট্রলিতে শত শত গরু আসছে হাটে। বিভিন্ন আকারের পর্যাপ্ত গরু হাটে সমাগম হয়েছে। ক্রেতারা পছন্দের গরু দেখে দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষিতে প্রাণবন্ত হয়ে ওঠে হাটের পরিবেশ।

কুষ্টিয়ার মিরপুর থেকে অরণকোলা হাটে গরু কিনতে আসা আমছের আলী জাগো নিউজকে বলেন, আমার মতো শত শত ব্যাপারী অরণকোলা হাটে গরু কিনতে এসেছে। এখানে প্রচুর গরু-মহিষের সমাগম হয়েছে। এখানকার গরুর দাম অন্য এলাকার চেয়ে তুলনামূলক কিছুটা কম। এ হাট থেকে গরু কিনে নিজ এলাকায় নিয়ে যাবো। এ পর্যন্ত চারটি গরু কিনেছি, এখনো ১০-১৫টা কেনার ইচ্ছা আছে।

ঈশ্বরদী শহরের কলেজ রোড এলাকার গরু ব্যবসায়ী ও খামারি জীবন হোসেন বলেন, হাটে প্রচুর লোকসমাগম কিন্তু বেচাকেনা নেই। ৫০টি গরু হাটে নিয়ে এসেছি। গরু অনেকেই দেখছেন; দাম শুনছেন কিন্তু কিনছেন না। অন্য বছর ঈদের ২০-২৫ দিন আগে কোরবানির গরু-মহিষ বেচাকেনা শুরু হয়ে যায় কিন্তু এবার তা হচ্ছে না। গরুর দাম অন্যবারের তুলনায় খুব একটা বেশি না। পশু খাদ্যের দাম অনুযায়ী দাম তেমন বাড়েনি।

অরণকোলার গরু ব্যবসায়ী আকবর হোসেন আকু বলেন, হাটে পর্যাপ্ত গরু-মহিষ উঠেছে। গরুর ব্যাপারীরা কমবেশি কিনছেন। আর যারা স্থানীয় মানুষ কোরবানি দেবেন তারা গরুর দাম কেমন সেটা দেখতে এসেছেন। এ হাটে কোরবানির জন্য এক লাখ থেকে চার লাখ টাকা দামের গরু উঠেছে। সবচেয়ে বেশি আছে তিন থেকে পাঁচ মণ ওজনের ষাঁড়।

গরু কিনতে আসা ঈশ্বরদী পৌর শহরের কলেজপাড়া এলাকার আরিফ বিশ্বাস বলেন, কোরবানির জন্য ছোট গরু কিনতে এসেছিলাম। গত বছরের তুলনায় এবার দাম বেশি। এবার তিন মণ মাংস হয় এমন গরু কিনতে হলেও এক লাখ টাকার বেশি লাগবে। কোরবানির আগে আরও হাট আছে। আমার কাছে মনে হচ্ছে, বিক্রেতারা বেশি দামের আশায় গরু বিক্রি করছেন না। ঈদের আগের হাটে গরুর দাম কমবে বলে আশা করছি। দরদাম করে সাধ্যের মধ্যে গরু কেনার চেষ্টা করছি।

উপজেলার রূপপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, কোরবানির গরু কেনার জন্য হাটে এসেছিলাম। হাট ঘুরে বুঝতে পারলাম, গরুর দাম অন্যবারের তুলনায় বেশ চড়া। এখনো ঈদের প্রায় দুই সপ্তাহ বাকি আছে। গরুর দাম এরমধ্যে কমবে আশা করছি। এ হাটে গরু কিনতে না পারলেও আগামী হাটে কিনবো, ইনশাআল্লাহ।

অরণকোলা পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান রুনু মণ্ডল বলেন, হাটে গরু কেনার চেয়ে দেখতে আসা মানুষের সংখ্যাই বেশি। হাটে পর্যাপ্ত গরু-মহিষ উঠেছে। হাটভর্তি মানুষও রয়েছে কিন্তু বেচাকেনা তেমন হয়নি।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল ইসলাম জানান, গরুর স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসাসেবা দিতে অরণকোলা হাটে মেডিকেল টিম কাজ করছে। সন্দেহজনক গরুর স্বাস্থ্যপরীক্ষা ও রোগ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

শেখ মহসীন/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)