সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পদ্মা সেতু দিয়ে প্রথমবার গরু নিয়ে ঢাকায়

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আফতাবনগর পশুর হাটে গরু বিক্রি করতে এসেছেন মাদারীপুরের এনামুল ফরাজি। পারিবারিকভাবেই কৃষিকাজ ও গরুর খামারি তারা। তবে এর আগে কখনো ঢাকায় গরু নিয়ে আসেননি। পদ্মা সেতুর কারণে যাতায়াতে সুবিধা হওয়ায় এবারই প্রথম গরু নিয়ে ঢাকা এসেছেন তিনি। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় ও গরু বিক

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর আফতাবনগর পশুর হাটে গরু বিক্রি করতে এসেছেন মাদারীপুরের এনামুল ফরাজি। পারিবারিকভাবেই কৃষিকাজ ও গরুর খামারি তারা। তবে এর আগে কখনো ঢাকায় গরু নিয়ে আসেননি। পদ্মা সেতুর কারণে যাতায়াতে সুবিধা হওয়ায় এবারই প্রথম গরু নিয়ে ঢাকা এসেছেন তিনি। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় ও গরু বিক্রি না হাওয়ায় সন্তুষ্ট নন এনামুল।

শুক্রবার (৮ জুলাই) আফতাবনগর গরুর হাটে গিয়ে দেখা যায়, বিদেশি জাতের ৩টা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এনামুল ফরাজি ও তার ভাতিজা মিরাজ ফরাজি। গরুগুলো আকৃতিতেও বেশ বড়। চাচা-ভাতিজা মিলে মাদারীপুরের দুদখালি ইউনিয়নের পাতিলাদি গ্রাম থেকে ৪টা গরু নিয়ে ঢাকায় এসেছেন। পারিবারিকভাবেই তারা খামারি। প্রতি বছর মাদারীপুরে স্থানীয় হাটে গরু বিক্রি করেন তারা। এবারই প্রথম ঢাকায় গরু এনেছেন। ভালো দাম পাবেন এই আশায় ঢাকায় আসলেও গরুগুলো বিক্রি হচ্ছে না।

জাগো নিউজকে এনামুল বলেন, আমাদের খামারে ৪২টা গরু আছে। তার মধ্য থেকে ঢাকায় এনেছি চারটা। এর মধ্যে গত তিনদিনে মাত্র একটা গরু বিক্রি হয়েছে। অথচ গ্রামের হাটে ১৪টা গরু বিক্রি হয়ে গেছে।

তিনি বলেন, ভেবেছিলাম ঢাকায় টাকা ওয়ালা মানুষ আছে, বিক্রি হবে ভালো। কিন্তু দামও বলে কম, কেনেও কম। গ্রামে খুব বেশি দামাদামি করে না। কিন্তু ঢাকায় আড়াই লাখ টাকার গরু দেড় লাখের বেশি বলে না।

এনামুলের ভাতিজা মিরাজ ফরাজি জাগো নিউজকে বলেন, ৫ জুলাই রাতে ৪টা গরু নিয়ে ঢাকায় এসেছি। এর মধ্যে ৭ জুলাই একটা গরু এক লাখ ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাকি তিনটার মধ্যে সবচেয়ে বড়টা প্রথম দিকে দাম চেয়েছিলাম ৬ লাখ ২০ হাজার টাকা। মাঝারি আকৃতির গরুর দাম চেয়েছিলাম ৫ লাখ ২০ হাজার এবং ছোটটার ৩ লাখ ২০ হাজার টাকা। কিন্তু গত তিনদিনে বিক্রি না হওয়াতে এখন দাম কমিয়ে বড়টা ৪ লাখ ৫০ হাজার, মাঝারিটা ৪ লাখ ৩০ হাজার ও ছোটটা ২ লাখ ৮০ হাজার টাকা চাচ্ছি। তারপরও বিক্রি হচ্ছে না।

এমআইএস/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)