সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

কোনো কিছুর তোয়াক্কা করছেন না মুরগির ব্যবসায়ীরা

বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এ মুরগির দাম দফায় দফায় বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকায় গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে মুরগির দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এ মুরগির দাম দফায় দফায় বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকায় গিয়ে ঠেকেছে। এমন পরিস্থিতিতে মুরগির দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত দুইদিনে রাজধানীর বিভিন্ন বাজারে মুরগির দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় সোমবার (৬ মার্চ) ঢাকায় মুরগির সব থেকে বড় বাজার কাপ্তান বাজারে অভিযান চালিয়েছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক তাহমিনা বেগম।

অভিযানের বিষয়ে অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা বেগম বলেন, কাপ্তান বাজারে দেখা যায় মুরগির কোনো দোকানেই মূল্য তালিকা টানানো নেই। নিজেদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজারে মুরগির জোগান কম থাকলে এবং চাহিদা বেশি থাকলে নিজেদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে দেন তারা। সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কাই করছেন না এ বাজারের ব্যবসায়ীরা।আরও পড়ুন>> ১৪০ টাকায় নেমেছে ব্রয়লার মুরগি

এক সপ্তাহ আগে এ বাজারে অভিযানে এসে মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে বাজার কমিটির নেতাদের দিকনির্দেশনা দিয়েছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে, এক সপ্তাহ পরও বাজারের তেমন কোনো পরিবর্তন হয়নি।

বাজারে মূল্য তালিকা না টানানোর বিষয়ে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। আধাঘণ্টা, একঘণ্টার মধ্যে মুরগির দাম ওঠা-নামা করে, মুরগির সাইজ ছোট-বড় দেখে দাম কম বেশি হয়, ক্রেতা কম থাকলে লোকসান করে দাম কমিয়ে বিক্রি করে। তাই প্রতি মুহূর্তে মূল্য টানিয়ে রাখা সম্ভব নয়।

ব্যবসায়ীদের এসব যুক্তি আমলে না নিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ব্যবসা করতে হলে অবশ্যই সরকারের আইন মেনে করতে হবে। ভোক্তার অধিকার রক্ষায় দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। এর কোনো বিকল্প নেই। এসময় মূল্য তালিকা না থাকায় মুরগির দুই দোকানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দেশব্যাপী মুরগির বাজারে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকার কাপ্তান বাজারে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা টানানোর যে বিধান এ বাজারের কোনো দোকানেই তা মানা হচ্ছে না। গত সপ্তাহে সুন্দরভাবে এ বাজারের ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়েছিল, যাতে মূল্য তালিকা প্রদর্শন করে এবং ক্রয়-বিক্রয় রশিদ সংগ্রহ করে। কিন্তু দুঃখের বিষয় এখানও কেউ মূল্য তালিকা প্রদর্শন করছেন না। এ অপরাধে এখানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

এনএইচ/এমএএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)