সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সুনামগঞ্জে গরমে মারা যাচ্ছে মুরগি, দিশেহারা খামারিরা

টানা লোডশেডিংয়ের মধ্যে অতিরিক্ত গরমে সুনামগঞ্জে মারা যাচ্ছে পোলট্রি মুরগি। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। লোডশেডিং সমস্যার সমাধান না হলে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব বলে জানিয়েছেন তারা।

টানা লোডশেডিংয়ের মধ্যে অতিরিক্ত গরমে সুনামগঞ্জে মারা যাচ্ছে পোলট্রি মুরগি। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। লোডশেডিং সমস্যার সমাধান না হলে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব বলে জানিয়েছেন তারা।

তিন বছর আগে পোলট্রি খামার শুরু করেন জেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের আব্দুল মান্নান। প্রথমে ভালোই চলছিল তার খামার। কিন্তু গত কয়েকদিনের লোডশেডিংয়ে প্রতিদিন তার আট থেকে ১০টি মুরগি মারা যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন এই খামারি।

খামারি আব্দুল মান্নান জাগো নিউজকে বলেন, ব্যবসা শুরুর প্রথম বছর ভালো কাটলেও মাঝে করোনার ধকল আর দফায় দফায় খাবারের দাম বাড়ায় বেশ চাপে পড়েছি। গত দুই বছর লোকসান দিয়ে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। সম্প্রতি অতিরিক্ত লোডশেডিংয়ে প্রতিদিন খামারে আট থেকে ১০টি মুরগি মারা যাচ্ছে। পাশাপাশি মুরগির ওজনও কমে যাচ্ছে।

জামালগঞ্জ উপজেলার পোলট্রি খামারি বেলায়েত হোসেন জাগো নিউজকে বলেন, পোলট্রি খামারিরা অনেক দুশ্চিন্তায় আছেন। গরমে প্রতিদিন মুরগি মারা যাচ্ছে। লোডশেডিং ও অতিরিক্ত গরমে প্রত্যেক খামারেই মড়ক দেখা দিয়েছে। এতে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে অন্য পেশায় চলে গেছে।

একই উপজেলার কাশিপুর গ্রামের পোলট্রি খামারি নাজমুল জাগো নিউজকে বলেন, মুরগির একটি বাচ্চা কিনতে হয় ২৪ টাকায়, তারপর খাবার খাইয়ে বড় করতে হয়। এখন দিনে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। জেনারেটর কেনারও সামর্থ্য নেই। সরকার ঘোষণা দিয়েছে, রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে, কিন্তু কই আমরা তো বিদ্যুৎ পাচ্ছি না। এখন না পারছি ব্যবসা ছাড়তে, না পারছি ধরে রাখতে।

জামালগঞ্জ উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাশেম জাগো নিউজকে বলেন, পোলট্রি খামার একটি সেনসেটিভ বিষয়। সবচেয়ে বড় ফ্যাক্ট তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পেলে পোলট্রি খামার ক্ষতিগ্রস্ত হবে। খামারে এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে বিশেষ করে বয়লার মুরগি স্ট্রোক করে মারা যায়। তবে তাপমাত্রা ঠিক রাখতে টিনসেডের চালায় পানি ব্যবহার করা যেতে পারে।

লিপসন আহমেদ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)