সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

চা শিল্পের উন্নয়নে কমিটি, ৬% সুদে তহবিলের প্রস্তাব

চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে ১২ সদস্যের একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে ১২ সদস্যের একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করে গঠিত এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, অর্থ, ভূমি, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ চা খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।

কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে, চা-বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করতে বাগান মালিকদের ক্লাসিফাইড ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করা। অর্থাৎ ঋণের চাপে থাকা চা-বাগানগুলোর জন্য ঋণ পুনর্বিন্যাস ও নতুন অর্থায়নের সুযোগ তৈরিতে সরকারকে পরামর্শ দেবে কমিটি।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)