সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কাঁচা আম দিয়ে রান্না করুন মুরগির মাংস

বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।

বাজারে এসে গেছে কাঁচা আম। কেউ খাচ্ছেন লবণ-মরিচে ডলে, কেউ দিচ্ছেন ডালে। বৈয়ম ভরে আচার হয়ে সেসব সারা বছরের জন্য ঘরে ঢুকবে কারও কারও। কিন্তু তরকারি খেয়ে দেখবেন না? কাঁচা আম ও কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। দক্ষিণ ভারতীয় এ রেসিপি একবার চেখে যদি ভালো লাগে, দেখবেন এটা আপনার হয়ে যাবে।

উপকরণ:মুরগির মাংস: ৪০০ গ্রাম মাঝারি আকারের কাঁচা আম: ২টি কাঁচামরিচ: (স্বাদ অনুযায়ী) ৭-৮টিবড় রসুন: ৫ কোয়াআদা: ১ টুকরোপেঁয়াজ কুচি: বড় আকারের একটি পেঁয়াজ বাটা: মাঝারি আকারের একটি ধনেপাতা কুচি: এক কাপআস্ত জিরা: ১.৫ চা চামচগোটা গোলমরিচ: ৪ থেকে ৫টি শুকনো মরিচ: একটিধনেগুঁড়া: এক চা চামচ জিরাগুঁড়া: ১/২ চা চামচ তেল: ২ চা চামচ লবণ: স্বাদমতোচিনি: সামান্য

যেভাবে রাঁধবেনপ্রথমেই বানাতে হবে মাংস ম্যারিনেট করার উপকরণ। খোসা ছেলা আম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপর সেগুলোর সঙ্গে আদা, রসুন, ৫-৬টি কাঁচা মরিচ ভালো করে বেটে নিতে হবে। শিল-পাটায় বাটতে পারলে বেশ হয়। তবে ব্লেন্ডারেও করা যায়। মিহি ব্লেন্ড করার পর এর ভেতরে ধনেপাতা কুচি দিয়ে আরেকবার ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল মাংস ম্যারিনেট করার উপকরণ।

এবার মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটি পাত্রে নিন। তাতে সামান্য লবন ছিটিয়ে নিন, ম্যারিনেট করার উপকরণ ও বাটা পেঁয়াজ ভালোভাবে তাতে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

রান্নার পাত্রে তেল নিয়ে তা গরম করুন। তেলে ছাড়ুন আস্ত জিরা, গোলমরিচ এবং চিরে নেওয়া শুকনো মরিচ। ভাজতে থাকুন, একটা সুঘ্রাণ এসে নাকে ধাক্কা দিলে তাতে যোগ করুন পেঁয়াজ-কুচি। তারপর ৫ মিনিট নাড়তে থাকুন যাতে ওই সুঘ্রাণ পেঁয়াজের ভেতরেও প্রবেশ করে। চুলার জ্বাল কিন্তু অল্প করে রাখতে হবে। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে দিয়ে দিতে হবে জিরা এবং ধনেগুঁড়ো। সামান্য নাড়াচাড়া করে পরে এর ভেতরে দিয়ে দিন ম্যারিনেট করা মাংস। তারপর সবগুলোকে সুষমভাবে মিশিয়ে নিন।

অল্প আঁচে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর ম্যারিনেশনের পাত্রে যেটুকু মশলা থাকবে তা ধুয়ে পাত্রে ঢেলে দিন। এ সময় দেখে নিন কতটা পানি আছে, লবনের স্বাদ ঠিক আছে কি না। একটু চিনি যোগ করুন এতে। এরপর বাকি কাঁচা-মরিচগুলো মাঝখান থেকে ফেঁড়ে ওপরে ছড়িয়ে দিন। তারপর পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করুন, যতক্ষণ না মাংস সেদ্ধ হয়।

মাংস সেদ্ধ হয়ে গেলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। রান্না শেষ। এবারে চেখে দেখুন।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)