সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রমজানে কলকাতায় খেজুরের দাম চড়া, বেচাকেনায় ধীরগতি

পবিত্র রমজান মাসে কলকাতায় খেজুরের চাহিদা থাকলেও এ বছর দাম যেন হাতের নাগালের বাইরে। চাহিদা মেটাতে দেশীয় খেজুরের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল খেজুর আমদানি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনা বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যাচ্ছে কলকাতায়। কিন্তু সব ধরনের খেজুরের দামই চড়া

পবিত্র রমজান মাসে কলকাতায় খেজুরের চাহিদা থাকলেও এ বছর দাম যেন হাতের নাগালের বাইরে। চাহিদা মেটাতে দেশীয় খেজুরের পাশাপাশি বিদেশ থেকেও বিপুল খেজুর আমদানি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আনা বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যাচ্ছে কলকাতায়। কিন্তু সব ধরনের খেজুরের দামই চড়া।

আজওয়া থেকে শুরু করে মেগজুল, আম্বান, ট্যাটকো, মাবরুম, নূরি, হিলি, কলমি, আলু খেজুর, কিমিয়া খেজুরসহ বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যাচ্ছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে।

আরও পড়ুন>>

শিয়ালদহের খেজুর ব্যবসায়ী নুর আলম জানান, সব ধরনের খেজুর পাওয়া যাচ্ছে। কিন্তু দাম বেশি থাকায় বিক্রি কম হচ্ছে। মেগজুল খেজুরের দাম প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ রুপি, মাবরুম ৬০০ রুপি, হিলি ও কিমিয়া ৩০০-৪০০ রুপি, কলমি ৭০০ রুপি, নূরি ও ট্যাটকো ৩০০-৩৫০ রুপি। তবে দাম কম চট খেজুরের, প্রতি কেজি মাত্র ১২০ রুপি।

নুর আলম আরও জানান, সব থেকে বেশি দাম আজওয়া খেজুরের ৯০০-১০০০ রুপি। তবে এই খেজুরের মধ্যে একটু ভালোমানের নিতে গেলে আপনাকে দিতে হবে কেজিপ্রতি ১১০০-১২০০ রুপি।

আরেক খেজুর ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, রমজান শুরু হয়েছে মাত্র কয়েকদিন। খেজুরের দাম অনেক বেশি থাকার কারণে চাহিদা বর্তমানে কম রয়েছে। আমরা আশা করছি, আরও কয়েকটা রোজা যাওয়ার পর খেজুরের বাজার ভালো হবে।

খেজুর ব্যবসায়ী গোপাল মণ্ডল জানান, পশ্চিমবঙ্গজুড়েই বিভিন্ন প্রজাতির খেজুর পাওয়া যাচ্ছে। তবে খেজুরের মান অনুযায়ী দাম চাওয়া হচ্ছে। দেশি খেজুরের চাহিদা একটু আছে। বিদেশ থেকে আমদানি করা খেজুরের দাম বেশি থাকায় অনেকে নিতে চাইছে না। আশা করছি, আরও কয়েকটা রোজা হয়ে যাওয়ার পর খেজুরের দাম কমবে, তখন হয়তো চাহিদা বাড়বে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)