সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ১,৪৮০ হেক্টর বেশি জমিতে আমন, বাম্পার ফলনের আশা

দিনাজপুরে এবার ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টরের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২ লাখ ৭৩ হাজার ৭৫০ হেক্টরে আমন হয়েছে; প্রায় ৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য, কার্তিকের মাঝামাঝি থেকে আগাম জাতের ধান কাটা শুরু।

দিনাজপুরে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৮০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে। মোট আবাদ দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭৫০ হেক্টরে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন সোমবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৭২ হাজার ২৭০ হেক্টর; এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের ২ লাখ ৩৭ হাজার ৭২০, হাইব্রিডের ২৫ হাজার ৩৫০ এবং স্থানীয় জাতের ৯ হাজার ২০০ হেক্টর। বাড়তি আবাদের মধ্যে উচ্চ ফলনশীল জাত ১ হাজার ও হাইব্রিড ৪৮০ হেক্টর। এ মৌসুমে প্রায় ৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে।

জেলার ১৩ উপজেলার মধ্যে সবচেয়ে বড় লক্ষ্যমাত্রা ছিল দিনাজপুর সদরে ২৫ হাজার ৫২০ হেক্টর; চিরিরবন্দরে ২৪ হাজার ৯০০, বিরলে ২৪ হাজার ৭০০, বীরগঞ্জে ২৪ হাজার ৬৫০ এবং নবাবগঞ্জে ২৪ হাজার ৩৫০ হেক্টর।

উপপরিচালক জানান, মৌসুমের শুরু থেকে অনুকূল আবহাওয়া আর পর্যাপ্ত বৃষ্টিতে ধানখেতে পানির সংকট নেই; বর্ষা শেষ হওয়ায় বন্যার আশঙ্কাও কেটেছে। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর কয়েকটি উপজেলার খেত পরিদর্শন করে তিনি বাম্পার ফলনের আশা করছেন। প্রাকৃতিক দুর্যোগ না হলে কার্তিকের মাঝামাঝি থেকে আগাম জাতের ধান কাটা শুরু হবে, পুরো অগ্রহায়ণ চলবে কাটা-মাড়াই।

চিরিরবন্দরের তেতুলিয়া গ্রামের কৃষক নরেন চন্দ্র রায় আড়াই একরে আমন করেছেন, ২ একরে উচ্চ ফলনশীল ও ৫০ শতকে হাইব্রিড। তিনি বলেন, এখন পর্যন্ত খেতে রোগবালাই নেই, ভালো ফলনের আশায় নিজেই পরিচর্যা করছেন। সদর উপজেলার আউলিয়াপুরের কৃষক মো. রফিকুল ইসলামের আশা, উৎপাদিত ধান জেলার চাহিদা মিটিয়ে বাইরের চাহিদাও পূরণ করবে।

কৃষি বিভাগের সূত্র জানায়, আগে জেলায় উৎপাদিত ধানের অর্ধেক জেলার চাহিদা মেটাত। এবার বোরো ও আমন দুই মৌসুমেই ভালো ফলনের সম্ভাবনায় অর্ধেকের বেশি চাল অন্য জেলায় পাঠানো যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।

প্রতিবেদনটি বাসসের দিনাজপুর প্রতিনিধির।

ছবি: বাসস

সূত্র: বাসস

বাসসসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)