সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কলার খোসা দিয়েই বানিয়ে নিন বাহারি সব পদ

রোজকার রান্নাঘরের এক অবহেলিত উপাদান কলার খোসা। আমরা সাধারণত কলা খেয়ে খোসাটা ফেলে দেই, যেন এর কোনো মূল্যই নেই। কিন্তু জানলে অবাক হবেন, এই কলার খোসাই হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু নানা পদ তৈরির দারুণ একটি উপাদান। পুষ্টিগুণে ভরপুর এই খোসা শুধু খাবারের অপচয় কমায় না, বরং নতুন স্বাদের অভিজ্ঞতাও এনে দ

রোজকার রান্নাঘরের এক অবহেলিত উপাদান কলার খোসা। আমরা সাধারণত কলা খেয়ে খোসাটা ফেলে দেই, যেন এর কোনো মূল্যই নেই। কিন্তু জানলে অবাক হবেন, এই কলার খোসাই হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু নানা পদ তৈরির দারুণ একটি উপাদান। পুষ্টিগুণে ভরপুর এই খোসা শুধু খাবারের অপচয় কমায় না, বরং নতুন স্বাদের অভিজ্ঞতাও এনে দিতে পারে।

আজকের ব্যস্ত জীবনে যেখানে একদিকে খাদ্যের দাম বাড়ছে, অন্যদিকে পুষ্টিকর বিকল্পের খোঁজ চলছে, সেখানে কলার খোসা দিয়ে তৈরি বাহারি পদ হতে পারে একটি স্মার্ট ও টেকসই সমাধান। ভাজি, তরকারি, চপ কিংবা নতুন ধরনের স্ন্যাকস-সবই সম্ভব এই এক উপাদান দিয়ে। চলুন রান্নাঘরের এই 'ফেলে দেওয়া সম্পদ'কে কাজে লাগিয়ে দেখি কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ও স্বাস্থ্যকর নানা পদ।

বেকন আমিষ পদ। তবে কলার খোসা সরু করে কাটলে কিছুটা বেকনেরও মতোই দেখায়। তাই এই পদকে কলার খোসার বেকন বলা হয়। প্রথমত বেকন রান্নার জন্য কলার খোসাটি পরিষ্কার করে নিতে হবে। এরপর একটি পাত্রে পেপরিকাগুঁড়ো, স্বাদমতো লবণ, ২-৩টেবিল চামচ সাদা তেল বা অলিভ অয়েল ভাল করে মিশিয়ে কলার খোসা ৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তার পরে বেক করে নিন মুচমুচে হওয়ার আগ পর্যন্ত। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু কলার খোসার বেকন।

আরও পড়ুন:

কলার খোসার বড়া বানানোর জন্য প্রথমে পাকা কলার খোসা বড় টুকরো করে কেটে পরিষ্কার করে নিন। এবার লবণ, হলুদ, মরিচগুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। অন্যদিকে বেসনে আদাকুচি, কালোজিরা, মরিচগুঁড়ো, লবণ ও পানি যোগ করে পাতলা করে গুলে নিন। এবার মসলা মাখানো কলার খোসা বেসনের মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন।

শুধু কলা নয়, খোসাও পুষ্টিগুণ ভরপুর। ফলে কলার খোসা দিয়ে তৈরি ভেষজ চা স্বাস্থ্যর জন্য বেশ উপকারী। এই চা বানানোর জন্য প্রথমেই কলার খোসা ভালো করে পরিষ্কার করে নিন। এরপর টুকরো করা কলার খোসা অল্প আচেঁ ৫ মিনিট ফুটিয়ে নিন। সবশেষে পানি ছেঁকে চায়ের মতো পান করুন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)