সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

খাগড়াছড়িতে রাবার চাষিদের কৃষি উপকরণ বিতরণ

তিন পার্বত্য জেলার রাবার চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

তিন পার্বত্য জেলার রাবার চাষিদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় বোর্ডের সদস্য ড. প্রকাশ কান্তি চৌধুরী, নির্বাহী প্রকৌশরী মুজিবুল আলম, রাবার বাগান ব্যবস্থাপনা ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতিষ বসুসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

পরে চাষিদের মধ্যে রাবার চাষের জন্য সিলভামিক্স-৪০ নামক ট্যাবলেট সার বিতরণ করা হয়। তিন পার্বত্য জেলার এক হাজার ৬০০ কৃষকের মধ্যে ছয় হাজার পিস করে মোট ১০ লাখ সিলভামিক্স-৪০ ট্যাবলেট বিতরণ করা হবে বলেও জানানো হয়।

৮০ দশকের পর থেকে পাহাড়ে রাবার চাষ শুরু হয়। বর্তমানে তিন পার্বত্য জেলায় মোট ১৩ হাজার ২০০ একর জায়গা জুড়ে রাবার চাষ করা হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়িতে ১০ হাজার একর, রাঙ্গামাটিতে এক হাজার ২০০ একর এবং বান্দরবানে দুই হাজার একর জায়গায় মোট তিন হাজার ৩০০ পরিবার রাবার চাষের সঙ্গে যুক্ত রয়েছে।

বাংলা নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)