সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?

বাজারে এখন তরমুজে ভরে গেছে। টকটকে লাল রসালো এই ফল সবার কাছেই প্রিয়। স্বাস্থ্যের জন্য এই ফল খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর এ কারণেই অনেকে ভাবেন তরমুজ ওজন কমাতে সাহায্য করে। তবে সত্যিই কি তরমুজ ওজন কমাতে কার্যকরী ভূমিকা রাখে?

বাজারে এখন তরমুজে ভরে গেছে। টকটকে লাল রসালো এই ফল সবার কাছেই প্রিয়। স্বাস্থ্যের জন্য এই ফল খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর এ কারণেই অনেকে ভাবেন তরমুজ ওজন কমাতে সাহায্য করে। তবে সত্যিই কি তরমুজ ওজন কমাতে কার্যকরী ভূমিকা রাখে?

তরমুজ ও শসা কিউকারবাইটেসিয়া পরিবারের অন্তর্গত। এ পরিবারের সব খাবারেই পানির পরিমাণ বেশি। ১০০ গ্রাম তরমুজে ৩০ ক্যালোরি, ০.৬ গ্রাম প্রোটিন, ৭.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৬.২ গ্রাম চিনি ও ০.৪ গ্রাম ফাইবার থাকে। অন্যদিকে এতে মোট পানি থাকে ৯১ শতাংশ।

সুস্বাদু মিষ্টি এই ফল সবারই প্রিয়। তবে অনেকেই প্রতিদিন তরমুজ খাওয়ার বিষয়ে চিকিৎসকরা পরামর্শ দেন না। কারণ তরমুজের গ্লাইসেমিক সূচক ৭২, যা অনেক বেশি। ডায়াবেটিক রোগীর জন্য এটি মোটেও স্বাস্থ্যকর নয়।

তবে কয়েকটি স্বাস্থ্য প্রতিবেদন অনুসারে, যেহেতু এতে কার্বোহাইড্রেট তুলনামূলকভাবে কম, তাই এটি পরিমিতভাবে খাওয়া যেতে পারে। এছাড়া এতে থাকে ভিটামিন সি, পটাসিয়াম, কপার, ভিটামিন বি ৫ ও ভিটামিন এ সহ উদ্ভিদ যৌগ সিট্রুলিন ও লাইকোপেন।

তরমুজের লাল রসালো সজ্জাকে ঢেকে রাখা সাদা অংশটি হল সিট্রুলাইন। যা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আরজিনাইনে রূপান্তরিত হয়। ফুসফুস, কিডনি, লিভার ও প্রজনন ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা বাড়াতে আরজিনাইন গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

ওজন কমানোর জন্য আপনি যে খাবারই নির্বাচন করুন না কেন, আগে জানতে হবে তার ক্যালোরি ও ফাইবার কত। ১০০ গ্রাম তরমুজে মাত্র ৩০ ক্যালোরি থাকে। এর ৯১ শতাংশ পানি ওজন কমাতে সাহায্য করে বলে জানা যায় বিভিন্ন গবেষণায়।

তবে এতে ফাইবার কম থাকে। ১০০ গ্রাম তরমুজে মাত্র ০.৪ গ্রাম ফাইবার থাকে। আপনি যদি ডায়েটে তরমুজ যোগ করতে চান তবে আপনাকে ফাইবারের একটি ভালো উত্সও যোগ করতে হবে।

হার্ভার্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তরমুজে বেশ কিছু পুষ্টি উপাদান আছে যা হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। একটি হলো লাইকোপেন, যা আসলে অ্যান্টি অক্সিডেন্ট। এটি কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ উন্নত করতে সাহায্য করতে পারে।

অন্যটি হল সিট্রুলাইন, যা একটি অ্যামিনো অ্যাসিড। এটি নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়াতে পারে। রক্তনালিগুলো শিথিল করতে ও রক্তচাপ কমায় এই অ্যাসিড।

অত্যধিক তরমুজ খেলেই কিন্তু আপনার শরীরের চর্বি পুড়বে না। বরং আরও জটিলতা সৃষ্টি করতে পারে। অত্যধিক তরমুজ খেলে লিভারের প্রদাহ, গ্লুকোজের মাত্রা বৃদ্ধি, হজমের সমস্যা ও কার্ডিওভাসকুলার সমস্যা বাড়তে পারে। তাই নির্দিষ্ট পরিমাণেই তরমুজ খাওয়া উচিত সবারই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)