সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

তালের পাটিসাপটার সহজ রেসিপি শিখে নিন

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও তালের পাটিসাপটা হতে পারে একটু অন্যরকম আয়োজন। নরম পাটিসাপটার সঙ্গে তালের হালকা মিষ্টি স্বাদ আর নারিকেলের পুর সব মিলিয়ে তৈরি হয় দারুণ সুস্বাদু একটি পিঠা। বাড়িতে সহজেই কীভাবে তালের পাটিসাপটা বানাবেন, রই

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও তালের পাটিসাপটা হতে পারে একটু অন্যরকম আয়োজন। নরম পাটিসাপটার সঙ্গে তালের হালকা মিষ্টি স্বাদ আর নারিকেলের পুর সব মিলিয়ে তৈরি হয় দারুণ সুস্বাদু একটি পিঠা। বাড়িতে সহজেই কীভাবে তালের পাটিসাপটা বানাবেন, রইলো পুরো রেসিপি।

প্রমমে একটি প্যানে কোরানো নারিকেল ও খেজুরের গুড় দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। গুড় গলে নারিকেলের সঙ্গে ভালোভাবে মিশে গেলে সামান্য দুধ দিন। এরপর এলাচ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। পুরটি যখন আঠালো হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। এখানে চাইলে পুরটাও আপনি তালের তৈরি করতে পারেন। সেক্ষেত্রে গুড়-নারিকেলের সঙ্গে তাল মিশিয়ে রান্না করে নিলেই হবে।

একটি বড় বাটিতে চালের গুঁড়া, ময়দা ও সুজি একসঙ্গে মিশিয়ে নিন। এবার ছেঁকে রাখা তালের শাঁস এবং দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন।

ব্যাটার খুব ঘন হলে পাটিসাপটা পাতলা হবে না, আবার অতিরিক্ত পাতলা হলে সহজে গুটিয়ে নেওয়া কঠিন হতে পারে। তাই ব্যাটারটি এমন রাখুন, যাতে তাওয়ায় ঢাললে সহজেই ছড়িয়ে দেওয়া যায়। তৈরি ব্যাটার ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন।

ননস্টিক বা সমতল তাওয়া মাঝারি আঁচে গরম করে সামান্য তেল বা ঘি মাখিয়ে নিন। এক হাতা ব্যাটার তাওয়ার মাঝখানে ঢেলে দ্রুত গোল করে পাতলা করে ছড়িয়ে দিন। পাটিসাপটার ওপরের অংশ যখন শুকিয়ে আসবে এবং নিচের অংশ হালকা সেঁকা হবে, তখন মাঝ বরাবর এক চামচ নারকেলের পুর দিন। এরপর দুই পাশ ভাঁজ করে রোল করে নিন।

এভাবে বাকি ব্যাটার ও পুর দিয়ে একে একে সব পাটিসাপটা তৈরি করুন। তালের পাটিসাপটা গরম গরম পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো লাগে। চাইলে ওপর থেকে সামান্য খেজুরের গুড় ছড়িয়ে দিতে পারেন। দুধের সঙ্গে কিংবা বিকেলের নাশতা হিসেবে এই পিঠা বেশ জমে যাবে।

তালের শাঁস অবশ্যই ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে আঁশ পিঠার মধ্যে থাকবে না এবং ব্যাটারও মসৃণ হবে। ব্যাটারে তাল বেশি দিলে পাটিসাপটা ভেঙে যেতে পারে, তাই প্রথমবার বানানোর সময় পরিমাণের দিকে খেয়াল রাখুন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)