সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ঈদের রেসিপি: ম্যাঙ্গো লাচ্ছা সেমাই

সেমাই ছাড়া ঈদ যেন পূর্ণতা পায় না। ঈদে সেমাইয়ের বাহারি পদ না হলে কী চলে। এবারের ঈদে চাইলে তৈরি করতে পারেন ম্যাঙ্গো লাচ্ছা সেমাই।

সেমাই ছাড়া ঈদ যেন পূর্ণতা পায় না। ঈদে সেমাইয়ের বাহারি পদ না হলে কী চলে। এবারের ঈদে চাইলে তৈরি করতে পারেন ম্যাঙ্গো লাচ্ছা সেমাই।

একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। আমের পিউরি দিয়ে তৈরি এই সেমাই তৈরি করাও বেশ সহজ। রইলো রেসিপি-

আরও পড়ুন: ঈদের বিশেষ রান্না: আস্ত কবুতরের রোস্ট

উপকরণ

১. আমের রস/পিউরি ১ কাপ ২. লাচ্ছা সেমাই ২০০গ্রাম ৩. দুধ ২ লিটার ৪. সবুজ এলাচ ২-৩টি আস্ত ৫. চিনি আধা কাপ অথবা কনডেন্সড মিল্ক (স্বাদ অনুযায়ী)।৬. গুঁড়া দুধ ২-৩ টেবিল চামচ (ক্রিমি টেকচার এর জন্য আবার না দিলেও চলবে) ও৭. গার্নিশিংয়ের জন্য কিছু পেস্তাবাদাম কুচি আমের টুকরো।

আরও পড়ুন: ঈদের রেসিপি: কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস

পদ্ধতি

প্রথমে একটি হাঁড়িতে দুধ জ্বাল দিতে হবে সঙ্গে এলাচ দিয়ে। যখন দুধে বলক আসবে, তখন চিনি দিয়ে দিতে হবে ও একটু পরপর নাড়তে হবে, যাতে নীচে লেগে না যায়। দুধ যখন কিছুটা ঘন হয়ে আসবে অর্থাৎ দেড় লিটারের মতো হয়ে আসবে তখন গুঁড়া দুধ দিয়ে দিন।

এরপর একটি হুইক্স দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে গুঁড়া দুধের দানা না থাকে। এবার আরও ৩-৪মিনিট জ্বাল দিয়ে, এলাচগুলো দুধ থেকে তুলে ফেলুন। এরপর চুলা থেকে নামিয়ে দুধ কুসুম গরম করে নিন।

আরও পড়ুন: কম উপকরণে ঘরেই তৈরি করুন শিক কাবাব

তারপর এর সঙ্গে আমের পিউরি ভালোভাবে মিশিয়ে নিতে হবে (গরম দুধে আমের রস/পিউরি মিশিয়ে নিলে দুধ ফেটে যেতে পারে)। এখন একটি ডিশে লাচ্ছা সেমাই বিছিয়ে দিয়ে, একটু ভেঙে ছড়িয়ে দিতে হবে।

এবার আম-দুধের মিশ্রণটি ডিশে বিছিয়ে রাখা সেমাই এর উপর সরাসরি ঢেলে দিতে হবে। প্রথমে হয়তো মনে হতে পারে দুধ বেশি হয়ে গেছে, তবে ১০ মিনিট পরই দেখবেন সেমাই দুধ শুষে নিয়ে ক্রিমি ক্রিমি টেকচার হয়ে গেছে।

এর উপরে পেস্তাবাদাম কুচি ও পাকা আমের টুকরো ছিটিয়ে দিয়ে নরমাল আথবা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ স্বাদের ম্যাংগো লাচ্ছা সেমাই।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)