সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বাসের বক্সের ভেতর ১৮ ছাগলের মৃত্যু

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অতিরিক্ত গরমে ১৮টি ছাগলের মৃত্যু হয়েছে। বাসের বক্সের ভেতরে করে ছাগলগুলো নেওয়া হচ্ছিল রাজধানীর কোরবানির পশুর হাটে। পরে মৃত ছাগলগুলো পাইকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে ফেলে যান।

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অতিরিক্ত গরমে ১৮টি ছাগলের মৃত্যু হয়েছে। বাসের বক্সের ভেতরে করে ছাগলগুলো নেওয়া হচ্ছিল রাজধানীর কোরবানির পশুর হাটে। পরে মৃত ছাগলগুলো পাইকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে ফেলে যান।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কে মৃত অবস্থায় ছাগলগুলো দেখতে পান স্থানীয়রা। বাসের বক্সের ভেতর প্রচণ্ড গরমের কারণে ছাগলগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস যানজটের কারণে ধীরগতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বাইপাইল এলাকার আমেরিকা প্লাজার সামনে এসে দাঁড়ায়। বাস থেকে কয়েকজন লোক নেমে বক্সের ভেতর থেকে মৃত অবস্থায় ১৮টি ছাগল বের করেন। এসময় ছাগলগুলোর মালিক কান্নায় ভেঙে পড়েন।

মালিক বলছেন, কোরবানির পশুর হাটে বিক্রির জন্য বাসের বক্সে করে ২০টি ছাগল ঢাকায় নেওয়া হচ্ছিল। ১৮টি ছাগল মারা গেছে। দুটি কোনোরকম বেঁচে আছে। সেগুলোকে পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পাবনা থেকে এই ছাগলগুলো বিক্রির উদ্দেশে ঢাকায় আনা হচ্ছিল। শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে পথে ছাগলগুলো মারা যায়।

মাহফুজুর রহমান নিপু/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)