সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

দুধের লিটার ৬ হাজার, চাকরি ছেড়ে গাধার খামারে প্রকৌশলী

বছর দুয়েক আগেও একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন ভারতের কর্ণাটকের বাসিন্দা শ্রীনিবাস গৌড়া। কিন্তু গৎবাঁধা নিয়মে নয়টা-পাঁচটা অফিস করা ভালো লাগছিল না তার। তাই ছেড়ে দেন সেই চাকরি। এরপর ভিন্ন কিছু করার চিন্তা থেকে শুরু করেন গাধা পালন। আর তা থেকেই অকল্পনীয় আয় করছেন ৪২ বছর বয়সী এ যুবক।

বছর দুয়েক আগেও একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন ভারতের কর্ণাটকের বাসিন্দা শ্রীনিবাস গৌড়া। কিন্তু গৎবাঁধা নিয়মে নয়টা-পাঁচটা অফিস করা ভালো লাগছিল না তার। তাই ছেড়ে দেন সেই চাকরি। এরপর ভিন্ন কিছু করার চিন্তা থেকে শুরু করেন গাধা পালন। আর তা থেকেই অকল্পনীয় আয় করছেন ৪২ বছর বয়সী এ যুবক।

বার্তা সংস্থা এএনআই'র খবর অনুসারে, চাকরি ছেড়ে কর্ণাটকের প্রথম এবং ভারতের দ্বিতীয় গাধার খামার ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেন শ্রীনিবাস। কিন্তু শুরুর দিকে এ পরিকল্পনার কথা জানানোর পর অনেকেই তাকে উপহাস করেন। তবে তাতে দমে যাননি তিনি।

২০২০ সালে চাকরি ছাড়ার পর দক্ষিণ কন্নড় জেলার ইরা গ্রামে ২ দশমিক ৩ একর জমিতে গাধার খামার গড়ে তোলেন শ্রীনিবাস। এর পেছনে তার খরচ হয় প্রায় ৪০ লাখ রুপি।

শ্রীনিবাসের খামারে এখন গাধা রয়েছে মোট ২০টি। গাধার দুধ তিনি সবার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে চান এবং এরই মধ্যে ১৭ লাখ রুপির অর্ডার পেয়েছেন বলে জানিয়েছেন এ যুবক।

Presently we have 20 donkeys and I have made an investment of around Rs 42 lakhs. We are planning to sell donkey milk which has a lot of advantages. Our dream is that donkey milk should be available to everyone. Donkey milk is a medicine formula: Srinivas Gowda, farm owner pic.twitter.com/Mo0KxVJ9nN

শ্রীনিবাস বলেন, গাধার দুধ খুবই সুস্বাদু, অত্যন্ত দামি ও ওষুধ তৈরির উপযোগী। এটি তিনি প্যাকেটে করে দোকানপাট, শপিংমল ও সুপারমার্কেটে বিক্রির উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে প্রসাধনী তৈরির জন্যেও গাধার দুধ বিক্রির পরিকল্পনা রয়েছে তার।

ভারতীয় এ যুবক ৩০ মিলিলিটার গাধার দুধ বিক্রি করছেন ১৫০ রুপি দরে। অর্থাৎ প্রতি লিটার দুধের দাম পড়ছে পাঁচ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় হাজার টাকা।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)