Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে

সেপ্টেম্বর মাসে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৪১৬ কোটি ৫০ লাখ ডলার। ২০২০ সালের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৩০১ কোটি ৮০ লাখ ডলার

জাগোনিউজ২৪.কম২০ অক্টোবর ২০২১ · ১ মিনিটের পড়া

সেপ্টেম্বর মাসে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৪১৬ কোটি ৫০ লাখ ডলার। ২০২০ সালের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৩০১ কোটি ৮০ লাখ ডলার

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্ট ও সেপ্টেম্বরেও রপ্তানি আয় বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য খুলতে শুরু করেছে। ফলে বাতিল ও স্থগিত হওয়া রপ্তানি আদেশ ফিরতে শুরু করায় রপ্তানি আয় বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বাংলাদেশ রপ্তানি থেকে আয় করেছে ৪১৬ কোটি ৫০ লাখ ডলার। ২০২০ সালের একই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৩০১ কোটি ৮০ লাখ ডলার। সেপ্টেম্বরে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮%।নতুন অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম তিন মাসে রপ্তানি আয় হয়েছে এক হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার। চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে (ফার্স্ট কোয়ার্টার) রপ্তানি আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১১.৩৭%। একক মাস হিসাবে আগস্টে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ২৯৬ কোটি ৭১ লাখ ডলার, যা গত বছরের আগস্ট মাসের চেয়ে ৪.৩২% বেশি।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, “একদিকে পুরনো অর্ডার ফিরে এসেছে, অন্যদিকে মহামারি করোনাভাইরাস বিশ্বজুড়েই কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এর ফলে রপ্তানি আয় বেড়েছে।”

উল্লেখ্য, দেশে রপ্তানি আয়ের প্রায় ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে এ খাতের রপ্তানি কমতে শুরু করে, এপ্রিলে পোশাক রপ্তানিতে ধস নামে। মে মাসেও তা অব্যাহত থাকে। তবে জুন থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এর ধারাবাহিকতা জুলাই ও আগস্ট এমনকি সেপ্টেম্বরেও অব্যাহত রয়েছে।

ট্যাগ#আয়#বাংলাদেশ#রপ্তানি
জাগোনিউজ২৪.কমদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে | দা এগ্রো নিউজ