সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পর্যাপ্ত সার মজুত আছে, আমনে সংকট হবে না: কৃষি মন্ত্রণালয়

দেশে পর্যাপ্ত সার মজুত আছে। ফলে চলতি মৌসুমে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

দেশে পর্যাপ্ত সার মজুত আছে। ফলে চলতি মৌসুমে সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন দেশে ৫ লাখ ৭০ হাজার টন ইউরিয়া, ৩ লাখ ২০ হাজার টন টিএসপি, ৩ লাখ ৯০ হাজার টন ডিএপি এবং ৪ লাখ ১১ হাজার টন এমওপি সার মজুত রয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার উপ-প্রধান কর্মকর্তা (কৃষি অর্থনীতিবিদ) বদিউল আলম সারের মজুতের বিষয়টি দেখেন। জাগো নিউজকে সার মজুতের বিষয়ে এ তথ্য জানান বদিউল আলম।

দেশে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ইউরিয়া সারের। যদিও গ্যাস সংকটসহ নানান কারণে জামালপুরে অবস্থিত দেশের বৃহত্তম ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে সাত মাস। তবে উৎপাদনের পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সার আমদানি করা হয়।

এসব বিষয়ে বদিউল আলম বলেন, এখন যে সার রয়েছে, তাতে চলতি আমন মৌসুমে সার সংকটের কোনো শঙ্কা নেই। যদিও গ্যাস সংকট ও চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অনেকে সংকটের শঙ্কা করেছিলেন।

তিনি বলেন, আমরা আগামী বোরো মৌসুম নিয়ে কাজ শুরু করছি। এখন যে মজুত রয়েছে, তাতে আপাতত কোনো চিন্তা নেই।

বর্ষাকালের শেষদিকে এখন কৃষক ব্যস্ত আমন চাষে। গত জুলাইয়ের প্রথম দিকে বন্যায় প্লাবিত হয় দেশের কিছু অঞ্চল। টানা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কৃষি। যার প্রভাব পড়েছে আমন চাষে। ফলে এ বছর বিলম্বিত হতে পারে ধান কাটা-মাড়াইয়ের কাজ।

দেশে উৎপাদিত মোট চালের ৪০ শতাংশ হয় আমন মৌসুমে। চলতি মৌসুমে রোপা আমনের জন্য ৫৬ লাখ ২০ হাজার হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়ে এবার ৫৬ লাখ ৫৭ হাজার ৪৪৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন।

এনএইচ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)