সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

মেছোবাঘকে পিটিয়ে হত্যার পর ফেলা হলো হাওরে

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এরপর এটিকে হাওরে ফেলে দেয়া হয়। মেছোবাঘটি দৈর্ঘ্যে তিন ফুট ও প্রস্থে দুই ফুটের বেশি ছিল।

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত বন থেকে একটি মেছোবাঘকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এরপর এটিকে হাওরে ফেলে দেয়া হয়। মেছোবাঘটি দৈর্ঘ্যে তিন ফুট ও প্রস্থে দুই ফুটের বেশি ছিল।

মঙ্গলবার (৮ জুন) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ ধরে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি গ্রামের একটি বাঘ রয়েছে বলে চারদিকে খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কে বসবাস করছিল স্থানীয়রা। এরপর মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কুড়াল ও লাঠি নিয়ে মেছোবাঘটিকে খুঁজতে থাকে।

একপর্যায়ে গোলাবাড়ি গ্রামের একটি হাওরে বাঘটিকে দেখতে পান তারা। এসময় প্রথমে মাছ মারার কুচ দিয়ে মেরে আহত করা হয় বাঘটিকে। পরে কুড়াল ও লাঠি দিয়ে পিটিয়ে এটিকে হত্যা করে স্থানীয়রা। পরে মৃত মেছোবাঘটিকে হাওরে ফেলে দেন তারা।

এদিকে মেছোবাঘটিকে হত্যার পর এক আনন্দ মিছিল বের করেন স্থানীয়রা। বাঘ মারার ও আনন্দ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এপর্যন্ত এ ব্যাপারে কিছু জানে না বনবিভাগ।

স্থানীয় গণমাধ্যম কর্মী জাহাঙ্গীর আলম ভূইয়া বলেন, 'এ ধরনের মেছোবাঘ একসময় টাঙ্গুয়ার হাওরের প্রচুর দেখা যেতো। এখন বন-জঙ্গলের পরিধি কমে যাওয়ায় এ প্রজাতিও রয়েছে বিলুপ্তির পথে।'

তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে বনবিভাগকে অবগত করা হয়েছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

লিপসন আহমেদ/এসএমএম/এমকেএইচ

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)