সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

তরমুজের খোসার ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে

বাজারে দেখা মিলছে তরমুজের। রসালো ও মিষ্টি স্বাদের এই ফলটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তরমুজ শরীরকে সতেজ রাখে এবং পানির ঘাটতি পূরণে দারুণ কাজ করে।

বাজারে দেখা মিলছে তরমুজের। রসালো ও মিষ্টি স্বাদের এই ফলটি যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও উপকারী। ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর তরমুজ শরীরকে সতেজ রাখে এবং পানির ঘাটতি পূরণে দারুণ কাজ করে।

তবে তরমুজ খাওয়ার সময় আমরা বেশিরভাগই শুধু লাল অংশটুকু খেয়ে খোসা ফেলে দিই। অথচ এই খোসার ভেতরের সাদা অংশটিও খাওয়ার উপযোগী এবং তা দিয়ে তৈরি করা যায় মজার খাবার। চিকেন ফ্রাই বা আলু ফ্রাই তো অনেকেই খেয়েছেন। এবার একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে তরমুজের খোসা দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ফ্রাই।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে তরমুজের খোসা ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন যেভাবে-

উপকরণ১. তরমুজের খোসা ১ কাপ ২. আদা-রসুন বাটা ১ চা চামচ৩. মরিচ গুঁড়া ১ চা মচচ৪. চালের গুঁড়া ২ টেবিল চামচ৫. কর্নফ্লাওয়ার আধা কাপ৬. চাট মসলা আধা চা চামচ৭. লেবুর রস ১ টেবিল চামচ৮. লবণ স্বাদমতো৯. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি প্রথমে তরমুজের খোসার সবুজ শক্ত অংশ ফেলে দিয়ে ভেতরের সাদা অংশটি লম্বা স্লাইস করে কেটে নিন। এরপর স্লাইস করা খোসাগুলোতে আদা-রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, চাট মসলা এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মসলা মাখানো খোসাগুলো ১০ মিনিটের মতো রেখে দিন, যাতে স্বাদ ভেতরে ঢুকে যায়।

এরপর কর্নফ্লাওয়ার ও চালের গুঁড়া দিয়ে তৈরি পাতলা মিশ্রণে প্রতিটি টুকরো ভালোভাবে ডুবিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ডুবো তেলে খোসার টুকরোগুলো ভাজুন। হালকা সোনালি রং ধারণ করলে এবং মুচমুচে হলে উঠিয়ে নিন। গরম গরম তরমুজের খোসার ফ্রাই মেয়োনিজ বা পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)