সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

গেজেট জারি: ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না

দেশের জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে কোনো গাছ কাটা যাবে না। গত বছর মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর রোববার (১৯ মার্চ) এ বিষয়ে গেজেট জারি করেছে সরকার।

দেশের জীববৈচিত্র্য রক্ষায় ২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে কোনো গাছ কাটা যাবে না। গত বছর মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর রোববার (১৯ মার্চ) এ বিষয়ে গেজেট জারি করেছে সরকার।

গেজেটে বলা হয়, দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে গাছ কাটা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করা হলো। এ সময়ে বনাঞ্চলের কোর-জোন রক্ষার্থে বাফার জোন এলাকায় স্থানীয় দরিদ্র জনগণের সম্পৃক্ততায় পরিচালিত অংশীদারত্বভিত্তিক সামাজিক বনায়ন প্রক্রিয়া চলমান থাকবে।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধিনিষেধ ২০৩০ সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আরও পড়ুন: বাঁধের নামে কাটা পড়লো টাঙ্গুয়ার হাওরের ৫০ হিজল গাছ

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ২০৩০ সাল পর্যন্ত রিজার্ভ ফরেস্টের গাছ (সংরক্ষিত বনের গাছ) কাটা যাবে না। তবে এসময়ে সোশ্যাল ফরেস্টের গাছ কাটা যাবে। সোশ্যাল ফরেস্টের মধ্যে কারও ব্যক্তিগত, রাস্তার পাশের বনায়ন বা ডিপ ফরেস্টের আগে একটা বাফার জোন থাকে। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে জয়েন্ট বনায়ন হয়।

যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটে তাহলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এ বিষয়ে গেজেট নোটিফিকেশন হবে।

আরও পড়ুন: বাড়ির গাছ কাটতেও লাগবে অনুমতি

সারাদেশে কী পরিমাণ সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল রয়েছে- জানতে চাইলে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী জাগো নিউজকে বলেন, সারাদেশে প্রায় ৩৩ লাখ একর সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। সংরক্ষিত বনের একটি অংশ প্রাকৃতিক বন। তবে সংরক্ষিত বনের বাইরেও প্রাকৃতিক বনাঞ্চল আছে। সংরক্ষিত বনের বাইরে প্রাকৃতিক বনাঞ্চলের পরিমাণ তিন লাখ একরের মতো।

আরএমএম/এমকেআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)