সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

পাইকারি বাজারে পৌঁছালো ইলিশ, দাম পড়ছে কতো?

দূর্গাপুজার আগেই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসে পৌঁছালো ভারতে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছায় এই মাছ। সেখান থেকেই এদিন সকালের মধ্যে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে পৌঁছে যাবে এই ইলিশ।

দূর্গাপুজার আগেই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এসে পৌঁছালো ভারতে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়ায় এসে পৌঁছায় এই মাছ। সেখান থেকেই এদিন সকালের মধ্যে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে পৌঁছে যাবে এই ইলিশ।

এর আগে বৃহস্পতিবার বিকেলের দিকে পেট্রাপোল স্থল বন্দর দিয়ে চলতি মৌসুমে ইলিশের প্রথম চালান ভারতে ঢোকে। এদিন রপ্তানি হয় ১০ টি প্রতিষ্ঠানের ৫৪ মেট্রিক টন ইলিশ। এসব ইলিশের ওজন এক কেজির আশেপাশে। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতে পৌঁছাবে।

বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গজুড়ে। তাই শুক্রবার সকাল থেকেই দূর দূরান্ত থেকে ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা হাওড়ার পাইকারি মাছ বাজারে চলে আসেন। অনেকেই আবার কেবলমাত্র এই ইলিশ দেখার জন্য বাজারে ছুটে আসেন।

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, ইলিশের দাম অনেকটাই বেশি। তবে পরবর্তী ধাপের মাছ প্রবেশের সাথে সাথে দাম কিছুটা কমতে পারে।

সুকুমার মল্লিক নামে এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ী এদিন হাওড়া বাজারে মাছ কিনতে আসেন। তিনি বলেন, এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি ১৬০০ থেকে ১৭০০ রুপিতে বিক্রি হচ্ছে। কেজিপ্রতি ১৪০০ রুপি হলে আমরা ১৫০০ রুপিতে বিক্রি করতে পারতাম। ক্রেতারাও স্বাচ্ছন্দে কিনতে পারতেন।

তিনি আরও বলেন, আমার দোকানে কেবল ইলিশ মাছই বিক্রি হয়। শনি ও রোববার স্থানীয় ছুটির দিনে বোঝা যাবে সাধারণ মানুষের মধ্যে এই মাছের চাহিদা কতটা।

হাওড়া বাজারের পাইকারি মাছ ব্যবসায়ী শেখ বাবলু বলেন, পাইকারি ব্যবসায়ীরা আসছেন, কিন্তু দাম একটু বেশি হওয়ায় চলে যাচ্ছেন। এক কেজির একটু বেশি ওজনের মাছের দাম ১৬০০ রুপি। ১ কেজির কম ওজনের মাছ ১৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।

হাওড়ার এই পাইকারি বাজার থেকেই কলকাতাসহ পার্শ্ববর্তী বিভিন্ন বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের ইলিশ। তাই ধারণা করা হচ্ছে, খুচরা বাজারে কেজিপ্রতি ইলিশের দাম ২ হাজার রুপির কাছাকাছি হতে পারে। সেক্ষেত্রে এত দাম দিয়ে ক্রেতারা বাংলাদেশের ইলিশ কিনবেন কি না, সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কারণ এর থেকেও কম দামে পশ্চিমবঙ্গের দীঘা, কোলাঘাট, গুজরাট কিংবা মিয়ানমারের ইলিশ স্থানীয় বাজারগুলোতে মিলছে। তবে স্বাদের দিক দিয়ে বাংলাদেশের ইলিশের ধারে-কাছেও নেই এসব এলাকার ইলিশ।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)