সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

হিমসাগর আমের জিআই স্বীকৃতি, উচ্ছ্বসিত চাষিরা

মেহেরপুরের হিমসাগর আমের সুনাম দেশ পেরিয়ে বিশ্বজুড়ে। রপ্তানি হয় ইউরোপসহ বিভিন্ন দেশে। সুস্বাদু এই আম এবার স্বীকৃতি পেলো জিআই পণ্য হিসেবে। এতে উচ্ছ্বসিত বাগান মালিকরা।

মেহেরপুরের হিমসাগর আমের সুনাম দেশ পেরিয়ে বিশ্বজুড়ে। রপ্তানি হয় ইউরোপসহ বিভিন্ন দেশে। সুস্বাদু এই আম এবার স্বীকৃতি পেলো জিআই পণ্য হিসেবে। এতে উচ্ছ্বসিত বাগান মালিকরা।

তারা বলছেন, আমটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় দেশ-বিদেশের বাজারে ব্যবসায়ীক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কদর বাড়বে এ জেলার আমের।

মেহেরপুরের আমচাষি শাহিন আলী জানান, হিমসাগর আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের ভেতর-বাইরে চাহিদা বাড়বে। এতে আমার মতো আমচাষিরা লাভবান হবেন।

আরেক আমচাষি মেহেরপুরের আমঝুপি গ্রামের সাখাওয়াত হোসেন বলেন, আমার ছয় বিঘা আমের বাগান রয়েছে। হিমসাগর আম চাষে আরও বেশি আগ্রহ বাড়ছে। কারণ আমের চাহিদা বাড়বে।

মেহেরপুর শহরের সবচেয়ে বড় আম বাগানের মালিক সাইদুর রহমান। তিনি বলেন, প্রতি বছর নিজ উদ্যোগে কিছু হিমসাগর আম রপ্তানি করি। রয়েছে গ্যাপের সনদপত্রও। সুস্বাদু হিমসাগর আমটি সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় দেড়শ টন আম রপ্তানির আশা করছি।

তবে বাগান মালিকদের অভিযোগ, এতদিন দেশ-বিদেশের বাজারে মেহেরপুরের হিমসাগর আম বিক্রি হতো রাজশাহীর নামে। পরিবহন, রপ্তানিযোগ্য আম উৎপাদনের প্রশিক্ষণ থেকে শুরু করে গ্যাপের সার্টিফিকেট পাওয়াও সহজ উত্তরবঙ্গের চাষিদের। অথচ চেষ্টা করেও মেহেরপুরের চাষিদের মেলে না এ সুযোগ। তবে হিমসাগর আমটি ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় ঘুচবে সব দুঃখ। মিলবে সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা।

মেহেরপুর গাংনী ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এনামুল আযীম বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমাদের মেহেরপুরের হিমসাগর আম দেশ ও বিশ্ব বাজারে চাহিদা বাড়বে বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মেহেরপুরের উপপরিচালক সামসুল আলম বলেন, দীর্ঘ চেষ্টার পর কোনো জেলার অভিযোগ না থাকায় আনুষ্ঠানিকভাবে মেহেরপুরের হিমসাগর আমের জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে। রপ্তানি থেকে শুরু করে দেশের বাজারেও কদর বাড়বে এই আমের। জেলায় ২ হাজার ৩৬৬ হেক্টর আমের বাগান রয়েছে। এরমধ্যে হিমসাগর আমের বাগান রয়েছে এক হাজার ৬৫০ হেক্টর জমিতে।

আসিফ ইকবাল/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)