সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৭ কিমি/ঘ

ধান উৎপাদনে কী পরিমাণ পানি প্রয়োজন?

মো. রেজোয়ান হোসেন

মো. রেজোয়ান হোসেন

আমাদের দেশের মানুষের প্রধান খাবার ভাত। আর এই ভাত আসে ধান থেকে। আমাদের প্রধান খাদ্যশস্য এ ধান উৎপাদনে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়।

প্রতি কেজি ধান উৎপাদন করতে কত লিটার পানি লাগে জানেন? গুগলে সার্চ করলে পাবেন, কোথাও লেখা সাড়ে ৩ হাজার লিটার, কোথাও লেখা ১২০০ লিটার, কোথাও লেখা ১৬০০ লিটার।

সাম্প্রতিক কিছু গবেষণায় পাওয়া গেছে, ৬৫০ লিটারের মতো পানি প্রয়োজন বাংলাদেশে। ১ কেজি ধান থেকে মোটামুটি ৬৬০ গ্রামের মতো চাল পাওয়া যায়। বাঙালি দিনে গড়ে ৪০০ গ্রামের মতো ভাত খায়।

একজন মানুষের দেড় দিনের ভাতের চাল উৎপাদনে লাগে ৬৫০ লিটার পানি, সেটাও স্বাদু বা মিঠাপানি। ধারণা করা হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানিকে কেন্দ্র করে, পানির বণ্টন ও বৈষম্যের কারণে।

ধান উৎপাদন করতে শুধু পানির প্রয়োজন হয়, এমনটি নয়। সেখানে বীজ, সার, কীটনাশক লাগে। এ ছাড়াও লাগে কৃষকের শ্রম। এত কিছুর পর আমাদের টেবিলে এ খাবারটুকু আসে।

আমাদের মধ্যে আবার অনেকেই খাবার অপচয় করেন। ভালো না লাগলে ফেলে দেন। কতটুকু খেতে পারবেন, তা হিসাব না করে প্লেটে তুলে ফেলেন। এরপর নষ্ট করেন।

তাই আমাদের ভাতের অপচয় রোধ করা উচিত। দয়াকরে খাবার নষ্ট করবেন না। ৬৬০ গ্রাম চাল পাওয়ার জন্য ৬৫০ লিটার পানিই খরচ হয় শুধু।

পৃথিবীতে এখনো অনেক মানুষ না খেয়ে থাকে। কেউ বা একবেলা বা আধাবেলা খেয়ে থাকেন। একবার শুধু তাদের কথা ভাবুন। খাবার নষ্ট করা থেকে বিরত থাকুন।

লেখক: ফ্রিল্যান্স গণমাধ্যমকর্মী।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

কাউনিয়ার চরে আগাম আমন কাটা শুরু, মাঠে হারভেস্টার

রংপুরের কাউনিয়ার ঢুসমারা চরে আগাম আমন কাটা চলছে, শ্রমিকসংকটে মাঠে চারটি হারভেস্টার; দুই দফা বন্যার পরও এক দোনে ১২ থেকে ১৪ মণ ফলন, কাটার পর মরিচ ও ভুট্টার প্রস্তুতি।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

রাজশাহীর দুর্গাপুরে প্রথমবার পরীক্ষামূলক ব্ল্যাক রাইস চাষ

দুর্গাপুরে দুই চাষি ১৬ কাঠা ও আড়াই বিঘা জমিতে প্রথমবার ব্ল্যাক রাইস লাগিয়েছেন; বিঘায় ১৬ থেকে ১৮ মণ ফলনের আশা, ফলন ও বাজার দেখে আবাদ বাড়ানোর সিদ্ধান্ত নেবে কৃষি বিভাগ।

বাসস১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)