সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

যে কৌশলে পাকা আম কিনলে ঠকবেন না

বাজারে এখন পাকা আমের সন্ধান মিলছে। তবে অনেক সময় আম পাকাতে ফরমালিন বা ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফলে দাম দিয়ে অনেকেই ফরমালিনযুক্ত পাকা আম কেনেন।

বাজারে এখন পাকা আমের সন্ধান মিলছে। তবে অনেক সময় আম পাকাতে ফরমালিন বা ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফলে দাম দিয়ে অনেকেই ফরমালিনযুক্ত পাকা আম কেনেন।

তাই আম কেনার আগে সেটি, গাছ পাকা কি না তা পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। জেনে নিন আম কেনার সময় যেসব বিষয় মাথায় রাখলে ঠকবেন না-

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

আমের ঘ্রাণ

শুধু আম নয় যে কোনো ফল টাটকা কি না বুঝতে ঘ্রাণশক্তির উপর ভরসা রাখুন। যদিও আমের একেক জাত অনুযায়ী বদলে যায় সুগন্ধ।

আমের বোঁটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বের হয়, তাহলে সেই আম কিনুন। খুব কড়া, টক বা বাজে গন্ধ গন্ধ বের হলে সেই আম কিনবেন না।

আরও পড়ুন: অতিরিক্ত আম খাওয়া যাদের জন্য বিপজ্জনক

নরম আম

কেনার সময় আমের গায়ে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে দেখুন। পাকা আম স্বভাবতই নরম হয়। তবে আঙুল দিয়ে চাপ দেওয়ার সময় যদি ওই স্থান গর্ত হয়ে যায়, তাহলে সেই আম কিনবেন না।

সপ্তাহখানেক যদি বাড়িতে আম রেখে খেতে চান, তাহলে একটু শক্ত দেখেই আম কিনুন। বেশি পাকা আম কিনলে বেশিদিন ঘরে রেখে খেতে পারবেন না।

আরও পড়ুন: জেনে নিন পাকা আম দীর্ঘদিন সংরক্ষণের উপায়

আমের চেহারা

আম দেখে পছন্দ না হলে, কেউই দাম দিয়ে তা কেনেন না। তাই আম কেনার সময় দাগহীন ও সুন্দর গড়নের আম দেখে কিনুন।

খোসা কুঁচকে গেছে এমন আম কিনবেন না। লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনো রঙের আম যদি দেখতে সুন্দর লাগবে তা কিনতে পারেন।

আরও পড়ুন: পাকা ও মিষ্টি লিচু চেনার ৯ কৌশল

পাকা আম

বেশিরভাগ আম বিক্রেতাই কাঁচা আম কিনে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। তাই আম কেনার সময় একটু বুঝে শুনে কিনুন।

বিভিন্ন সুপারমার্কেটে টাটকা আম পাবেন। এছাড়া অনেক বিক্রেতা একদম গাছ পাকা আম বিক্রি করেন। তবে যেখান থেকেই আম কিনুন না কেন, অবশ্যই এর ঘ্রাণ নিয়ে তবেই কিনুন। আর অনলাইন থেকে আম কেনার সময় সতর্ক থাকুন।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)