সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

ডালিমের ক্ষীর

ডালিম খেলে ভালোবাসেন কমবেশি সবাই। বিশেষ করে ডালিমের জুস সবারই পছন্দের। এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে চাইলে কিন্তু ডালিমের ক্ষীরও তৈরি করতে পারেন।

ডালিম খেলে ভালোবাসেন কমবেশি সবাই। বিশেষ করে ডালিমের জুস সবারই পছন্দের। এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। তবে চাইলে কিন্তু ডালিমের ক্ষীরও তৈরি করতে পারেন।

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। মিষ্টিমুখ করতে কিংবা খাবারের শেষ পাতে ডালিমের ক্ষীর রাখলে কিন্তু মন্দ হয় না। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক ডালিমের ক্ষীর তৈরির রেসিপি-

১. ডালিম ৩টি২. দুধ আধা লিটার ৩. গুঁড়া দুধ আধা কাপ ৪. কনডেন্সড মিল্ক ১/৪ কাপ ৫. দারুচিনি গুঁড়া আধা চা চামচ ও৬. চেরি ও আলমন্ড প্রয়োজনমতো।

আরও পড়ুন

ডালিমের দানা ছাড়িয়ে গ্রাইন্ডারে মিহি করে পেস্ট করে নিন। এরপর গুঁড়া দুধ অল্প দুধে গুলে নিন। একটি সসপ্যানে দুধ ফুটিয়ে নিন আঁচ কমিয়ে। ক্রমাগত নাড়তে হবে। দুধ অর্ধেক হলে দুধে গুলে রাখা গুঁড়া দুধ মিশিয়ে দিয়ে আবারও নাড়তে থাকুন।

এবার কনডেন্সড মিল্ক ও বেদানার পেস্ট মিশিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হলে দারচিনি গুঁড়া মিশিয়ে দিয়ে নামিয়ে নিন। এরপর চেরি, ডালিমের দানা বা আলমন্ড দিয়ে গর্নিস করে পরিবেশন করুন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

নীলফামারীতে মাচায় অসময়ের রঙিন তরমুজ, তিন বিঘায় ছয় হাজার চারা

নীলফামারী সদরের কৃষক ওমর আলী অনলাইনে দেখে তিন বিঘায় বাঁশের মাচায় কিং সুগার ও সূর্য ডিম জাতের ছয় হাজার তরমুজের চারা লাগিয়েছেন; খরচ প্রায় তিন লাখ, বিক্রির আশা নয় লাখ টাকা।

দিনাজপুর টিভি১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাঙ্গামাটির পাহাড়ি মাল্টা কেজি ৮০ টাকা, সম্ভাব্য বাজারমূল্য ১২ কোটি

রাঙ্গামাটিতে প্রায় ৩৫০ হেক্টরে মাল্টার আবাদ, চলতি মৌসুমে সম্ভাব্য উৎপাদন ২ হাজার ৫০০ মেট্রিক টন; স্থানীয় বাজারে দেশি মাল্টা মিলছে কেজি ৭০ থেকে ৮০ টাকায়।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মাগুরায় ২৪০ গাছে কেনু কমলা, প্রথম বছরেই থোকায় থোকায় ফল

মাগুরা সদরের নার্সারি মালিক হারুনুর রশিদ কলমের চারায় ২৪০টি পাকিস্তানি কেনু জাতের কমলাগাছের বাগান করেছেন; এ বছর প্রথমবার বেশির ভাগ গাছে ফল এসেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)