সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

গরমে মুরগির হিট স্ট্রোক প্রতিরোধের উপায়

গরমের সময় তাপমাত্রা বেশি হলে অনেক সময় খামারের মুরগি হিট স্টোকে আক্রান্ত হয়। এছাড়া ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে কম এবং বেশি বয়সী ব্রয়লার মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে মৃত্যুহার কমানো যায়। জেনে নিন মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুহার কমানোর উপায়।

গরমের সময় তাপমাত্রা বেশি হলে অনেক সময় খামারের মুরগি হিট স্টোকে আক্রান্ত হয়। এছাড়া ডিম দেওয়া মুরগি ছাড়াও তীব্র গরমে কম এবং বেশি বয়সী ব্রয়লার মুরগি মারা যায়। মুরগির হিট স্ট্রোকের লক্ষণ জানা থাকলে মৃত্যুহার কমানো যায়। জেনে নিন মুরগির হিট স্ট্রোকের লক্ষণ ও মৃত্যুহার কমানোর উপায়।

বেশি গরমে হিট স্ট্রোক করে মুরগি মারা যাওয়ার সময় বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশ পায়। যেমন শ্বাস কষ্ট এবং হা করে জোরে জোরে শ্বাস নেয়। ঝুঁটি বিবর্ণ হবে। শরীর থেকে পাখা দূরে সরিয়ে রাখবে। ঝিমুনি ধরা, ডায়রিয়া এবং খিঁচুনিও হতে পারে। হার্ট অ্যাটাক করেও অনেক সময় মুরগি মারা যায়।

বেশি তাপমাত্রায় মুরগির মৃত্যুহার কমানোর কয়েকটি উপায় আছে। খামারে ঠান্ডা ও পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। পানি ঠান্ডা করতে প্রয়োজনে বরফের টুকরো দিয়ে রাখতে পারেন। খামার ঘর পরিষ্কার পরিছন্ন রাখা জরুরি।

সূর্যের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশের সুযোগ করতে হবে। পর্দা সম্পূর্ণ খুলে ফেলতে হবে। যে পাশে রোদ যাবে সেদিকে টেনে লম্বা করে বারান্দার মতো করে রাখতে হবে। কিন্তু নামিয়ে রেখে রোদ ঠেকানো যাবে না। মুরগিকে দিনের শীতল সময়ে খাবার পরিবেশন করতে হবে। দুপুরে অতিরিক্ত গরমে খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। তবে পানির পাত্র কখনই ফাঁকা রাখা যাবে না।

টিনের চালে চটের বস্তা ভিজিয়ে দিতে হবে। সিলিং ফ্যান ব্যবহারের চেয়ে স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা ভালো। মুরগিকে শান্তভাবে বসে থাকতে দিতে হবে। মুরগির ইচ্ছা হলে পানি পান করবে। মনে রাখতে হবে, এসময় বারবার মুরগিকে তুলে দিয়ে পানি পান করাতে হবে। ভেটেরিনারিয়ান বা প্রাণীচিকিৎসকের পরামর্শে ভালো কোনো বিটেইন বা বিটেইনযুক্ত স্যালাইন বা ইলেক্ট্রোলাইট এবং ভিটামিন সি পরিবেশন করতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)