Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে

শীতে প্রকৃতির প্রভাব সব কিছুর উপর পড়ে। বাসা-বাড়ির টবের পানিও শুকিয়ে যায়। ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এ সময় জীর্ণ হতে পারে। তাই নিয়মিত যত্ন নিতে হবে।

জাগোনিউজ২৪.কম১৭ মার্চ ২০২৫ · ১ মিনিটের পড়া
ফুল

শীতে প্রকৃতির প্রভাব সব কিছুর উপর পড়ে। বাসা-বাড়ির টবের পানিও শুকিয়ে যায়। ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এ সময় জীর্ণ হতে পারে। তাই নিয়মিত যত্ন নিতে হবে।

এই শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে, তা জেনে নিন—

১. শীত মানেই গাছ ঠান্ডা থাকবে এমন নয়। এ সময় গাছেরও সূর্যের আলোর প্রয়োজন আছে।২. গাছের গায়ে সকালের রোদ লাগতে দিন। এতে শীতেও ভালো থাকবে গাছ।৩. শীত যদি খুব বেশি হয়, ছোট টবগুলো ঘরের ভেতরেই রাখুন। পরদিন সকালে বারান্দায় রোদে দিন।৪. শীতে গাছে অতিরিক্ত পানি দেবেন না। মাটি সহজে শুকায় না বলে শিকড় পচে যেতে পারে। মাটি পরীক্ষা করে পানি দিন।

৫. শীতের সময় গাছের গায়ে বাড়তি ধুলো জমতে পারে। পরিষ্কার নরম কাপড় দিয়ে সেগুলো ঝেড়ে ফেলুন।৬. ঘরের টবে পানি দেওয়ার জন্য স্প্রে ব্যবহার করুন। এতে বাড়তি পানি নষ্ট হবে না।৭. শীত বেশি হলে অনেক গাছ মরে যেতে পারে। এমন হলে গাছ খানিকটা ছেঁটে দিতে পারেন।৮. শীত কমে গেলে নতুন পাতা গজিয়ে সতেজ হয়ে উঠবে আপনার শখের গাছটি।৯. ফেলে দেওয়া চা-পাতা, শাক-সবজির ছিলকা, ডিমের খোসা মিলিয়ে বানিয়ে ফেলুন ঘরে বানানো সার। এ সার বেশ উপকারী।১০. পাতার রং যদি হালকা হয়ে যায়, তবে পানি না দিয়ে মাটি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যের আলোতে গাছ রাখুন।

ট্যাগ#গাছ#টব
জাগোনিউজ২৪.কমদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()
শীতে টবের গাছের যত্ন নেবেন যেভাবে | দা এগ্রো নিউজ