সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

যশোরে এক কোটি খেজুরের বীজ বপন করবে জেলা প্রশাসন

যশোর জেলা জুড়ে এক কোটি খেজুর বীজ বপন করা হচ্ছে। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে সরকারি সাড়ে চার একর খাস জমিতে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

যশোর জেলা জুড়ে এক কোটি খেজুর বীজ বপন করা হচ্ছে। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে সরকারি সাড়ে চার একর খাস জমিতে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির আয়োজন করে অভয়নগর উপজেলা প্রশাসন। আর উদ্যোগ নেয় যশোর জেলা প্রশাসন। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

তিনি বলেন, বৃক্ষ নিধনের কারণে 'যশোরের যশ খেজুরের রস' এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। যে কারণে জেলা জুড়ে এক কোটি খেজুর বীজ বপনের পাশাপাশি প্রায় ১৫ হাজার খেজুরের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় অভয়নগর উপজেলায় এ মহাপরিকল্পনার উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

তিনি আরও বলেন, সরকারি খাস জমি, ব্যক্তিগত মাছের ঘেরের পাশে, সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসা প্রাঙ্গণ, নদীর পাড় ও বিভিন্ন রাস্তায় এ বীজ ও চারা রোপণ করা হবে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি কে এম আবু নওশাদ বলেন, অভয়নগর জুড়ে ৩০ দিনে ৩০ লাখ খেজুর বীজ বপন করা হবে। একই সঙ্গে তিন হাজার খেজুর গাছের চারাও রোপণ করা হবে।

মিলন রহমান/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)