সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

বাজারে উঠেছে রসালো পাহাড়ি লিচু

গাছে গাছে শোভা পাচ্ছে থোকা থোকা লিচু। পরিপক্ব হওয়ায় গাছ থেকে পাড়া হচ্ছে। সেসব লিচু নিয়ে ভোর হতেই একের পর এক যন্ত্রচালিত বোট ভিড়ছে রাঙ্গামাটি শহরের সমতা ঘাটে। জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাগান থেকে লিচু নিয়ে আসছেন বাগানিরা।

গাছে গাছে শোভা পাচ্ছে থোকা থোকা লিচু। পরিপক্ব হওয়ায় গাছ থেকে পাড়া হচ্ছে। সেসব লিচু নিয়ে ভোর হতেই একের পর এক যন্ত্রচালিত বোট ভিড়ছে রাঙ্গামাটি শহরের সমতা ঘাটে। জেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বাগান থেকে লিচু নিয়ে আসছেন বাগানিরা।

বাজারে উঠতে শুরু করেছে পাহাড়ের রসালো লিচু। এবার ফলনও ভালো হয়েছে। প্রতিদিনই ঘাট ও বাজারে উঠছে লিচু। লিচুর আকার ও রঙের ওপর নির্ভর করে নির্ধারিত হচ্ছে দাম।

কীটনাশক মুক্ত হওয়ায় দেশের বিভিন্ন জেলায় রাঙ্গামাটির লিচুর চাহিদা রয়েছে। কৃষি অফিসের তথ্যমতে, জেলায় এবছর এক হাজার ৮৮২ হেক্টর বাগান থেকে ১৭ হাজার ৪৯৮ টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে হয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, কৃষক ও ব্যবসায়ীদের দর কষাকষি শেষে লিচু নামানো হচ্ছে ঘাটে। সেখানেই শ্রমিকরা খাঁচা বা কার্টনে প্যাকেট করছেন লিচু। আর স্বল্প দূরত্বের ব্যবসায়ীরা অটোরিকশায় করে নিয়ে যাচ্ছেন গ্রীষ্মের এই ফল। চাষিরা জানান, ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০-৮০০ টাকায়। দাম ভালো পাওয়ায় খুশি চাষিরাও।

লিচু চাষি শুকর চাকমা বলেন, লিচুর আকার ও রঙের ওপর নির্ভর করেই হাঁকা হচ্ছে দাম। আমি প্রায় এক লাখ টাকার লিচু এনেছি। এখন পর্যন্ত ৯০ হাজার টাকার মতো বিক্রি হয়ে গেছে। বাগানে আরও লিচু আছে। আশা করি এবছর ৭-৮ লাখ টাকার লিচু বিক্রি করতে পারবো।

আরেক চাষি ধনপতি চাকমা বলেন, এখন বাগান পরিচর্যার খরচ অনেক বেড়ে গেছে। সরকার যদি আমাদের লোন দিতো, তাহলে আরও ভালোভাবে বাগান পরিচর্যা করতে পারতাম। এতে ফলন আরও ভালো হতো।

মৌসুমি ফল ব্যবসায়ী রহমত উল্লাহ। তিনি জাগো নিউজকে বলেন, রাঙ্গামাটির লিচু কীটনাশক মুক্ত হওয়ায় চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এর চাহিদা রয়েছে। আজ সাড়ে তিন লাখ টাকার লিচু কিনেছি। এগুলো চট্টগ্রাম নিয়ে যাবো।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক তপন কুমার পাল বলেন, উন্নত ও দেশি জাতের লিচু চাষে কৃষকদের আগ্রহী করতে তারা কাজ করে যাচ্ছেন।

সাইফুল উদ্দীন/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)